৩৬ ইসলামী আইন ও বিচার ৪. সব অপরাধ এক ধরনের নয়। গুরুত্ব বিচারে পার্থক্য রয়েছে। এ কারণে সাক্ষীদের সংখ্যার ক্ষেত্রেও ভিন্নতা রাখা রয়েছে। ব্যভিচার সংক্রান্ত মামলা- মোকাদ্দমার ক্ষেত্রে চারজন পুরুষের সাক্ষ্য অপরিহার্য ঘোষণা করা হয়েছে। হত্যা ও অন্যান্য হদ্দের ক্ষেত্রে দু'জন পুরুষের সাক্ষ্য আবশ্যক । আর অন্যান্য অধিকার তা মাল সংক্রান্ত হোক বা বিবাহ-তালাক ইত্যাদি সম্পর্কিত হোক, এসবের ক্ষেত্রে দু'জন পুরুষ অথবা একজন পুরুষ ও দু'জন মহিলার সাক্ষ্য যথেষ্ট ।২ কোনো রাষ্ট্রে যদি উপরোক্ত নীতিমালার আলোকে আদালত গঠন করা হয় এবং ইসলামের বিধানের আলোকে শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে যুলুম, অবিচার ও ফিত্না-ফাসাদ তিরোহিত হবে এবং শান্তিময় সমাজ প্রতিষ্ঠার কাজ সহজ হবে। ফেরারী আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও রায় ঘোষণা বিচার বিভাগীয় পরিভাষায় কোর্টে অনুপস্থিত ব্যক্তি এবং যে বাদীর দাবি সম্পর্কে অবগত নয়, তার বিরুদ্ধে বিচারকের রায় দেয়াকে কাযা আলাল-গায়ব বা অনুপস্থিত ব্যক্তির ব্যাপারে রায় দেয়া বলা হয়।২০ সাধারণভাবে সাক্ষীর সাক্ষ্যের উপর ভিত্তি করে অনুপস্থিত ব্যক্তির বিরুদ্ধে কিংবা তার পক্ষে ফয়সালা গ্রহণ করা বৈধ নয়। তবে তার পক্ষে যদি কেউ মামলার লড়াইয়ে অংশ নেয়, তাহলে এ ব্যক্তির উপস্থিতিতে রায় দেয়া জায়েয আছে। যদি কোনো নিহত ব্যক্তির দুই ওয়ারিসের মধ্যে একজন উপস্থিত হয়ে আদালতে এ.দাবি করে যে, অপর ওয়ারিস যে অনুপস্থিত, সে হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছে, আর আমার অংশের বিনিময়ে হত্যাকারীর উপর মাল ওয়াজিব হয়েছে, এ অবস্থায় যদি হত্যাকারী অনুপস্থিত ব্যক্তির পক্ষ থেকে তাকে ক্ষমা করার কথা অস্বীকার করে এবং বাদী তার বক্তব্যের পক্ষে. সাক্ষ্য-প্রমাণ দাড় করায় তাহলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। আর এর উপর-নির্ভর করে উপস্থিত-অনুপস্থিত উভয়ের ব্যাপারে রায় দেয়া হবে ।২৪ বিচারকের রায় বাতিল কিংবা রিভিউ বিচারকের ফয়সালা বা রায় যদি কোনো সঠিক কারণের উপর ভিত্তি করে হয়ে থাকে এবং পরবর্তীতে সে কারণটি রহিত হয়ে যায় তাহলে বিচারকের পূর্ববর্তী দেয়া রায় বাতিল হবে না। আর যদি এ কথা প্রমাণিত হয় যে, বিচারক পূর্বে যে রায় প্রদান করেছিলেন মূলত সে রায়ের পেছনে কোনো কারণ ছিল না যদিও বাহ্যিকভাবে তা মনে হয়, তাতে ইমাম আবূ হানীফা র. এর মতে বিচারকের রায় বাতিল হয়ে যাবে ২২ ডা. ওয়াহাবা আল-ভ্ুহাইলী, আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহ, প্রাণ্ডক, পৃ. ৬৪৩। ২ শায়খ নিযাম বুরহানপুরী, আল-ফাতাওয়া আল-হিন্দিয়যাহ, প্রাঙু, পৃ. ৩৮৯ ২ প্রাগুক্ত, পৃ. ৩৯০ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।