ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী জীবন দর্শনে বিচার পদ্ধতি ৩৫ প্রদান সত্তেও এতে যেহেতু ইসলামের নিরপেক্ষ বিচারনীতি অনুসারে পিতার অনুকূলে পুত্রের সাক্ষ্য গ্রহণীয় নয়, তাই বিচারক ইয়াহুদীর পক্ষে রায় প্রদান করেন। নিরপেক্ষ বিচারের এমন দৃষ্টান্ত দেখে ইয়াহুদী মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হলেন এবং বর্মটি খলিফা আলী রা. এর- এ কথা স্বীকার করে সে তাকে তা ফেরত দিলেন ।১৮ সাক্ষ্যের উপরই যেহেতু নিরপেক্ষ ও ন্যায়বিচার অনেকাংশে নির্ভরশীল এ কারণে শরীয়তে সাক্ষ্য-প্রমাণের ক্ষেত্রে কিছু শর্ত ও নীতিমালা নির্ধারণ করা হয়েছে, যার অনুসরণ একান্ত আবশ্যক । ১. সাক্ষীর জন্য ন্যায়পরায়ণ হওয়া আবশ্যক। কেননা ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষ্য ব্যতিরেকে সুবিচার প্রতিষ্ঠা করা দুরূহ ব্যাপার। কুরআন মজীদে উলেখ আছে, “এবং তোমাদের মধ্যে দু'জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে ।”১৯ সুবিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যেই সাক্ষীর ন্যায়পরায়ণ হওয়ার শর্ত আরোপ করা হয়েছে। শ্লেহ-তালবাসা এবং ভয়-ভীতি অনেক সময় মানুষকে প্রভাবিত করে। তাই পিতা- পুত্র, স্বামী-স্ত্রী এবং মনিব ও গোলামের সাক্ষ্য পরস্পরের জন্য গ্রহণযোগ্য নয়। ২. কোনো সাক্ষীর ব্যাপারে যদি জানা যায় যে, সে মিথ্যাবাদী, তবে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। মিথ্যাবাদী সাক্ষীর শাস্তির প্রকৃতি ও সময়সীমা রাষ্ট্রের এখ্তিয়ারে থাকবে৷ স্থান-কাল ও পাব্রডেদে তা নিরূপণ করা হবে। উমর রা. এর খিলাফতকালে মিথ্যা সাক্ষীর মুখে কালিমা লেপন করা হতো এবং তাকে চল্লিশটি বেত্রাঘাত করা হতো। আল্লামা জামাল উদ্দীন যায়লায়ী র. “নাসবুর রায়া লি আহাদিসিল হিদায়া' গ্রন্থে মুসান্নাফে ইবনে আবূ শায়বা রা. এর সুত্রে বর্ণনা করেন- “উমর রা. সিরিয়ার গভর্নরের নিকট এ মর্মে পত্র লিখলেন, যেন মিথ্যা সাক্ষ্য প্রদানকারী ব্যক্তিকে চল্লিশটি বেত লাগানো হয়, তার চেহারায় কালিমা লেপন করা হয়, তার মাথা ন্যাড়া করে দেয়া হয় এবং তাকে দীর্ঘদিন পর্যস্ত বন্দী করে রাখা হয় ।”২০ ৩. সাক্ষ্য প্রদানে কোনো রূপ গোপনীয়তার আশ্রয় গ্রহণ না করা এবং সাক্ষ্য প্রদান থেকে বিরত না থাকা। কেননা সাক্ষ্য দেয়া ধর্মীয় ও নৈতিক দায়িত্ব । এ প্রসঙ্গে কুরআন মাজীদে উল্লেখ আছে, “এবং তোমরা সাক্ষ্য গোপন করবে না। যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপী ।”২১ ১ ড. ওয়াহবাহ আয-যুহাইলি, আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহ, দামেস্ক : দারুল ফিকর, ২০০৭, ব.৮, পৃ.৬৪১ | »* আল-কুরআন, ৬৫ £ ২ ২০ জামাল উদ্দিন যায়লাযী, নাসবুর রায়া লি আহাদিসিল হিদায়াহ, অধ্যায় : আশ শাহাদাহ, জেন্দাহ : আল মাকতাবাতু আল মাক্কিয়াহ, তা. বি., খ. ৪, পৃ. ৭৪। ২, আল-কুরআন, ২ $ ২৮৩ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।