ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ ইসলামী আইন ও বিচার বিচারক বিবাদীকে হাযির করার উদ্দেশ্যে বাদীর নিকট যদি লীল-মোহর যুক্ত কোনো কাগজ বা অন্য কিছু আলামত প্রেরণ করে তাহলে তা বৈধ হবে। এক্ষেত্রে বাদী গিয়ে বিবাদীকে বিচারকের সীলযুক্ত কাগজ দেখিয়ে বলবে, এই দেখ অমুক বিচারকের কাগজ, তিনি তোমাকে তার আদালতে হাযির হতে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ অনুযায়ী হাযির হও। তখন সে যদি হাযির না হয়, তাহলে বাদী তার এই অবাধ্যতামূলক আচরণের জন্য দু'জন সাক্ষী নির্ধারণ করবে, যারা বিচারকের কাছে তার উদ্ধত্যের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে । এই সাক্ষীদের বিবরণ শুনে বিচারক এমন. আইনী ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে বিবাদীর কাছে প্রেরণ করবেন যে তাকে বিচারকের কাছে হাযির করে দ্দিবে কিংবা বিচারক এ ব্যাপারে স্থানীয় প্রশাসকের সাহায্য গ্রহণ করবেন।** মামলা পরিচালনায় যাদের উপস্থিতি আবশ্যক মামলা পরিচালনা এবং সাক্ষ্য-প্রমাণ গ্রহণের ব্যাপারে যাদের উপস্থিতি আবশ্যক তারা হচ্ছেন নিয়রূপ- | ১. বেচা-কেনার মামলার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি বিক্রিত সম্পদের ব্যাপারে নিজেকে উক্ত মালের মালিক দাবি করে এবং তা ক্রেতার নিকট থেকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যেতে চায় বা নিয়ে যায়, তাহলে উক্ত মামলা নিষ্পত্তির জন্য সাক্ষ্য-প্রমাণ গ্রহণের সময় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিত থাকা শর্ত। ২. ভাড়া সংক্রান্ত মামলার ক্ষেত্রে দাতা ও গ্রহীতা উভয়ের উপস্থিত থাকা শর্ত। ৩. বন্ধকী সম্পদ সংক্রান্ত মামলায় বন্ধকদাতা ও গ্রহীতা উভয়ের উপস্থিত থাকা শর্ত। ৪. হকে শুফুআ সংক্রান্ত মামলায় ক্রেতা-বিক্রেতার উপস্থিত থাকা জরুরী ।১৭ বিচারকার্ষে সাক্ষ্য-প্রমাণের গুরুত্ব সুষ্ঠু বিচারব্যবস্থার জন্য নির্ভুল ও নির্ভরযোগ্য সাক্ষ্য-প্রমাণ থাকা একান্ত আবশ্যক। অভিযোগ সম্বন্ধে সত্যের উদঘাটন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী বিচারব্যবস্থায় নিরপেক্ষ সাক্ষ্যের বিধান রাখা হয়েছে। এক হইয়াহুদী আলী রা. এর লৌহবর্ম চুরি করেছিল। তিনি তার নিকট তা ফেরত চাইলেন কিন্তু সে তা ফিরিয়ে দিতে রাষী হল না। তখন তিনি একজন সাধারণ নাগরিকের ন্যায় আদালতে হাযির হয়ে বিচারপ্রার্থী হলেন। বিচারক খলীফার শুধু দাবির উপর ভিত্তি করে রায় না দিয়ে সাক্ষী উপস্থিত করার জন্য বললেন। তিনি পুত্র হাসান এবং স্থীয় ক্রীতদাসকে সাক্ষী হিসেবে উপস্থিত করলেন । আলী রা. এর দাবি আর হাসান ইবনে আলী রা. এর সাক্ষ্য » প্রাণ্ুক্ত ১ মাওলানা উবায়দুল হক ও অন্যান্য সম্পাদিত, ফাতাওয়া ও মাসারিল, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৯, খ. ৫, পৃ. ///.10907079071.001)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।