ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী জীবন দর্শনে বিচার পদ্ধতি ৩৩ বিবাদীকে আদালতে উপস্থিত করার জন্য লোক প্রেরণের পর যদি না পাওয়া যায় এবং বাদী যদি দাবি করে যে, সে মিজ বাড়ীতেই আত্মগোপন করে আছে এবং যদি আরো আবেদন করে যে, বিবাদীর বাড়ীটিকে সীল করা হোক, এমতাবস্থায় বিচারক সাক্ষী-সাবুদের ভিত্তিতে যদি প্রমাণ পান যে, সে নিজ বাড়ীতেই অবস্থান করছে, তাহলে বিচারক বিবাদীর বাড়ীর সদর দরজাটি সীল করে দিবেন। বাড়ী থেকে বের হওয়ার-সকল রাস্তা বন্ধ করে দিয়ে তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হবে, যেন সে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। যদি কয়েক দিন গৃহবন্দী থাকার পরও সে আত্মসমর্পণ না করে এবং বাদীর পক্ষ থেকে এ দাবি করা হয় যে, সে যেহেতু হাযির হচ্ছে না কাজেই তার পক্ষ থেকে একজন উকিল নিযুক্ত করে দিন। আমি তার সামনে আমার দাবির স্বপক্ষে সাক্ষী পেশ করবো। এ ব্যাপারে ইমাম আবূ ইউসুফ র. এর মত হলো, বিচারক দু'জন সাক্ষীসহ বিবাদীর বাড়ীতে একজন দৃত পাঠাবেন। এই দূত একাধারে তিন দিন বিবাদীর বাড়ীর গেটে প্রচারকার্য চালাবে । প্রতিদিন তিনবার সে এ ঘোষণা দিবে, হে অমুকের পুন্র অমুক, বিচারক তোমাকে নির্দেশ দিয়েছেন যে, তোমার প্রতিপক্ষ অমুকের পুত্র অমুকের মোকাবিলায় বের-হতে এবং বিচারকের আদালতে হাযিরা দিতে। অন্যথায় তোমার পক্ষ থেকে একজনকে উকিল নিযুক্ত করে দাও। তার উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হবে। এর পরও যদি বিবাদী হাধির না হয় তাহলে তার পক্ষ থেকে উকিল নিযুক্ত করে বাদী পক্ষের সাক্ষীর শুনানি শেষে বিচারক বিবাদীর বিপক্ষে হুকুম জারি করবেন ।১ আসামীকে হাযির করার আরেকটি পদ্ধতি হলো, বিচারক তার দু'জন প্রতিনিধির নেতৃত্বে কয়েকজন নিরাপত্তাকর্মী এবং কয়েকজন মহিলার একটি বিশেষ দল আসামীর বাড়ীতে প্রেরণ করবেন। অবশ্য এর আগে বিচারককে বিশ্বাসযোগ্য সূত্রে জানতে হবে যে, বিবাদী তার নিজ বাড়ীতেই আত্মগোপন করে আছে। উক্ত বিশেষ দলের সদস্যগণ বিবাদীর বাড়ীতে পৌছার পর নিরাপত্৷ কর্মীরা বাড়ীর সামনে এবং পিছনে সকল পথে অবস্থান গ্রহণ করবে, যেন সে পলায়ন করতে না পারে। অত:পর মহিলা সদস্যরা কোন প্রকার অনুমতি ছাড়াই বাড়ীর ভিতরে প্রবেশ করে বাড়ীর মহিলাদেরকে বলবে, তোমরা নিরাপদ স্থানে চলে যাও। এরপর বিচারকের প্রেরিত নিরাপর্জকর্মীরা বাড়ীতে প্রবেশ করে তল্লাশী চালাবে। যদি এই তল্লাশীতে বিবাদী ধরা পড়ে তাহলে বের করে আনবে, অন্যথায় মহিলা সদস্যদের দ্বারা তল্লাশী অভিযান চালানো হবে। কারণ অনেক সময় আসামীরা মহিলাদের ভীড়ের মাঝে আত্মগোপন করে থাকে ।৮ * প্রাশুক্ত ১ প্রাশুক্ত, পৃ. ৩৮৮ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।