ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

৩২ ইসলামী আইন ও বিচার আসামীকে গ্রেফতার করার নিয়ম কোনো ব্যক্তি যদি বিচারকের কাছে কোনো লোক সম্পর্কে অভিযোগ দায়ের করে যে, তার নিকট আমার সম্পদ কুক্ষিগত অবস্থায় আছে আর বিচারক যদি স্বাক্ষী প্রমাণ দ্বারা অথবা বিবাদীর স্বীকারোক্তি দ্বারা অভিযোগের সত্যতার. প্রমাণ পান, এমতাবস্থায়ও বাদীর আবেদন ব্যতীত বিচারক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার নির্দেশ দিতে পারবেন. না। যদি বাদী গ্রেফতার করার আবেদন করে, তবুও প্রথমবারেই তাকে গ্রেফতার করা যাবে না। বরং তাকে বাদীর সাথে সুরাহা করার সুযোগ দিয়ে বলা হবে, যাও বাদীকে সন্তষ্ট করার চেষ্টা করো ।-এরপরও যদি তাদের মধ্যে কোনো প্রকার সমঝোতা না হয় এবং বাদী পুনরায় আদালতের শরণাপন্ন হন, তাহলে বিচারক বিবাদীকে গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন। তবে বাদী যদি বলে, বিবাদী আর্থিকভাবে অস্বচ্ছল, তাহলে তাকে গ্রেফতার করা যাবে না। কিন্তু বাদী যদি এ দাবি করে, বিবাদী আমার পাওনা পরিশোধ করতে সক্ষম, পক্ষান্তরে বিবাদী যদি বলে আমি অভাবী, তাহলে তার কথা গ্রহণ করা কিংবা না করার ব্যাপারে এখতিয়ার থাকবে ।১২ আসামীকে কোর্টে চালান দেয়ার নিয়ম কেউ যদি বিচারকের কাছে এ মর্মে মামলা দায়ের করে যে, অমুক ব্যক্তি আমার হক কেড়ে নিয়েছে এবং সে যদি তার বিবাদীকে বিচারকের দরবারে হাযির করার আবেদন করে তাহলে বিচারকার্য পরিচালনার জন্য বিবাদীকে হাযির করার ক্ষেত্রে বিচারক নিম্নোক্ত পন্থা অবলম্বন করবেন- - বিবাদী যদি সুস্থ পুরুষ হয় অথবা এমন সুস্থ মহিলা হয়, যে বাইরে বের হতে অভ্যস্ত, তাহলে তাদেরকে বিচারকের আদালতে উপস্থিত করানোর জন্য লোক প্রেরণ করা হবে। আর যদি বিবাদী অসুস্থ হয় এবং শহরের বাসিন্দা না হয় কিংবা এমন মহিলা হয় যে পর্দা রক্ষা করে চলে এবং ঘরের বাইরে চলাফেরা করে না, তাহলে এক্ষেত্রে বাদীর আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ বিবাদীকে হাজির করা সংক্রান্ত আবেদনটি নাকচ করে দেয়া হবে। তবে যদি বিচারক প্রতিনিধি নিয়োগ করার অনুমতিপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে একজন প্রতিনিধি নিয়োগ করে এই মামলার নিষ্পত্তির জন্য বিবাদীর বাড়ীতে পাঠাবেন। আর যদি বিচারকের জন্য প্রতিনিধি নিয়োগের অনুমতি না থাকে, তাহলে একজন বিশ্বস্ত ফকীহকে দু'জন ন্যায়বিচারক সাক্ষীসহ প্রেরণ করবেন। তারা ঘটনার বাস্তবতা সম্পর্কে জেনে তার কাছে সাক্ষ্য দিবেন।৯৩ ১২ শায়খ নিষাম বুরহানপুরী, আল-ফাতাওয়া আল হিন্দিয়্যাহাআল-আলমপিরিয়া, অধ্যায়: আদাকুল কাদী, অনুচ্ছেদ: ফিল হাবসি ওয়াল মুলাবামাতি, বৈরত: দারুল কুতুবিল ইলমিয্যাহ, ২০০০, খ. ৩, পৃ. ৩৮৬ ৯ প্রাগুক্ত, পৃ. ৩৮৭ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।