৩০ . ইসলামী আইন ও বিচার, খ. তিনি বাদী-বিবাদী কারো নিকট থেকে হাদিয়া-উপহার গ্রহণ করবেন না।-মুআয ইবনে জাবাল রা. বলেন, রসূলুলাহ স. আমাকে ইয়ামানে প্রেরণ কালে বললেন, আমার অনুমতি ব্যতীত কোনো বস্তু গ্রহণ করবে না। কারণ তা প্রতারণার শামিল। যে ব্যক্তি প্রতারণা করবে কিয়ামতের দিন সে অবশ্যই প্রতারণার বন্তরসহ উপস্থিত হবে। এজন্য আমি তোমাকে ডেকেছি। এখন তোমার কাজে চলে যাও ।৪ গ. বিচারক বাদী-বিবাদী কারো দাওয়াতে অংশগ্রহণ করবেন না। ঘ. বাদী-বিবাদীদেরকে বসানো, তাদের প্রতি মনোযোগ প্রদান, ইশারা কিংবা সংকেতদান অথবা দৃষ্টিদানের ক্ষেত্রে উভয় পক্ষের প্রতি সমতা বজায় রাখতে রসূলুলাহ স. নির্দেশ দিয়েছেন ।? - ঙ. কোনো এক পক্ষের সাথে গোপন আলাপ, উচৈচ:স্বরে কথাবার্তা বলা, মুখোমুখি হাসা, তাদের সম্মানার্থে দাঁড়ানো এ জাতীয় কোনো আচরণ না করতে রসূলুল্লাহ স. নির্দেশ দিয়েছেন।* চ. বিচার মঞ্চে, বসে ঠাট্টা-মশকরা করবে না। ছ. সাক্ষী কেমন করে সাক্ষ্য বাক্য উচ্চারণ করবে তা শিখাবে না। জ. কোনো পক্ষ এমন কথা বলবে না যা অপর পক্ষ বুঝতে অক্ষম ।* ৩. বাদী ও বিবাদীর দলীল-প্রমাণ উপস্থাপন ক. বাদী ব্যক্তি তার দাবির পক্ষে প্রমাণ পেশ করবে। খ. বাদী প্রমাণ পেশ করতে না পারলে বিবাদী শপথ করবে। রসূলুল্লাহ স. বলেছেন £ “প্রমাণ পেশ করা বাদীর উপর কর্তব্য । আর অস্বীকারকারী (বিবাদী) এর উপর শপথ করা বাধ্যতামূলক ।”৮ গ. শরীয়ত বিরোধী না হওয়া পর্যস্ত বাদী-বিবাদী সর্বাবস্থায় সন্ধি করতে পারে। ঘ. বিচারক তার বিবেচনা মতে ফয়সালা প্রদানের পর এ ব্যাপারে পুনঃবিবেচনা করার ইখ্তিয়ার রাখে। * অধ্যাপক এ.টি.এম. মুছলেহ উদ্দীন ও অন্যান্য সম্পাদিত, সীরাত বিশ্বকোষ, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৩, খ. ৫, পৃ. ৫৯৬ ৭ আলী ইবনু উমর আদদারু কুতনী, সুনানে দারু কু্তনী, অধ্যায়: আল-কাদা, বৈরূতঃ মুআছছাতুর রিসালা, ২০০৪, খ. ৫, পৃ- ৩৬৬, হাদীস নং- ৪৪৬৬ * প্রাশুক্ত, হাদীস নং- ৪৪৬৭ + মুহাম্মদ আমীন ইবনু আবেদীন, রাদুল মুখতার আলাদ দুররিল মুখতার শরহি তনবীরিল_ আবসার, অধ্যায়: আল-কাদা, আর-রিয়াদ: দার আলামিল কুকুব, ২০০৩, ব. ৮, পৃ. ২১ * ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায়: ফির-রাহন, অনুচ্ছেদ: ইজা ইখতালাফার রাহিনু ওয়াল মুরতাহিনু .... রিয়াদ: দারুস সালাম, ২০০০, পৃ ১৯৮ ///.109070790791.00])
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।