ইসলামী জীবন দর্শনে বিচার পদ্ধতি ২৯ ৩. আইনের দৃষ্টিতে সকলে সমান £ ছোট-বড়, ধনী-দরিদ্র, সাদা-কালো সকলের জন্য ইসলাম একই শান্তির বিধান দেয়। দেশের কোনো ব্যক্তিই আইনের উরে নয়। ৪. সংশোধনমূলক $ আল্লাহ্র হক সম্পর্কিত অপরাধের জন্য ইসলাম অপরাধীকে তাওবা করার সুযোগ দেয়। খালিস নিয়তে তাওবা করলে মহান আল্লাহ তা ক্ষমা করে দেন। ফলে সে নিজে সংশোধিত হওয়ার সুযোগ পায়। ৫. কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি ৪ ইসলাম অপরাধের ক্ষেত্রভেদে . বেত্রাঘাত, রজম ও শিরচ্ছেদের বিধান দেয়। এগুলো কঠোর ও কঠিন শাস্তি। এ শান্তি জনসমক্ষে দিতে হবে, যেন সাধারণভাবে মানুষ শাস্তির কঠোরতা দেখে অপরাধ করা থেকে বিরত থাকে। সামাজিক শাস্তি ও নিল্সাপত্তা রক্ষার জন্য এরূপ শাস্তির প্রয়োজনীয়তা অনস্বীকার্য ।২ ন্যায়বিচার নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা যাতে রক্ষিত হয় এবং বিচার যেন বাদী ও বিবাদীর জন্য সহজলভ্য হয় এবং ন্যায়বিচারের সুফল যাতে জনগণ সহজে ভোগ করতে পারে এর জন্য নিম্নোক্ত নীতিমালার প্রতি লক্ষ্য রাখা আবশ্যক ঃ ১.বিচারকের নিকট পৌছতে কোন রকমের প্রতিবন্ধকতা না থাকা ইসলাম দরিদ্র, অসহায় ও মাযলুম মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে আদালতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। এই ব্যবস্থায় কোনো কোর্ট ফি নেই। এই ব্যাপারে রসূলুলাহ স. বলেন- “আল্লাহ্ তাআলা তাঁর কোন বান্দাকে যদি মুসলমানদের কোনো বিষয়ে দায়িত্বভার অর্পণ করেন, এরপর সে ব্যক্তি যদি অভাবগ্স্ত ও অসহায় লোকদের তার নিকট পৌছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে, তাহলে আল্লাহ্ তা"আলাও তার প্রয়োজন পূরণ ও অভাব মোচনের ক্ষেত্রে অস্ত রায় সৃষ্টি করে রাখবেন ।”* ২. বাদী-বিবাদী উভয়ের সাথে একই ধরণের আচরণ করা এ ব্যাপারে বিশ্বখ্যাত “ফাতওয়ায়ে শামী” গ্রন্থে উল্লেখ আছে- ক. বিচারক মসজিদে বা বাড়িতে কিংবা এমন কোনো স্থানে বসে বিচার করবেন যেখানে প্রবেশ করার ব্যাপারে সকলের অনুমতি রয়েছে। ২ শায়খ আবদুল হার্যি আল-কাতানী, আত-তারাতীবুল ইদারিয়া, বৈরূত: দারুল কিতাবিল আরাবী, তা.বি, খ. ১, পৃ. ৪৫ ও মুহাম্মদ ইবনু আব্দিল্লাহ আল খতীব আত-তাবরিযী, আল- মিশকাতুল মাসবীহ, অধ্যায় : আল- ইমারাহ ওয়াল কাদা, অনুচ্ছেদ :মা আলাল উলাতি মিনাত তাইসীর, আল-কাহেরা: আল- মাকতাবতৃত তাওফীকিয়্যাহ, ২০০৫, খ. ২, পৃ. ৩১০, হাদীস নং- ৩৭২৬ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।