২৮ ইসলামী আইন ও বিচার সংঘটিতকালে একদিকে যেমন সৃষ্টি জীবের প্রতি অন্যায় করা হয়, তেমনি অন্যদিকে স্টার নাফরমানী করা হয়। ফলে অপরাধী আল্লাহ্ ও তাঁর বান্দা উভয়ের নিকট দোষী বলে বিবেচিত হয়। যে অপরাধে আল্লাহ্র হকের প্রাবাল্য ধরা হয়েছে, তার শাস্তিকে “হদ্দ' আর যে অপরাধে বান্দার হককে শরীয়তের বিচারে প্রবল ধরা হয়েছে, তার শান্তিকে 'কিসাস' বলে। হদ্দ ও কিসাসের মধ্যে আরো একটি পার্থক্য এই যে, হদ্দকে আল্লাহ্র হক হিসেবে প্রয়োগ করা হয় বিধায় সংশ্রিষ্ট ব্যক্তি ক্ষমা করলেও হাদ্দ অব্যবহার্য হবে না। যেমন - যার সম্পদ চুরি হয়ে যায়, সে ক্ষমা করলেও চোরকে নির্ধারিত শাস্তি দিতে হবে। কিন্তু 'কিসাস' এর বিপরীত । কিসাসে বান্দার হক প্রবল হওয়ার কারণে হত্যা প্রমাণ হওয়ার পর হত্যাকারীর বিষয়টি নিহত ব্যক্তির উত্তরাধিকারীর ইখৃতিয়ারে ছেড়ে দেয়া হয়। সে ইচ্ছা করলে বিচার বিভাগের মাধ্যমে কিসাস হিসেবে তার মৃত্যুদন্ড কার্ধকর করতে পারে কিংবা দিয়াত-রক্তপণ গ্রহণ করতে পারে কিংবা ক্ষমা করে দিতে পারে। তৃতীয়ত : তাধীর : ইসলামী শরীয়ত সেসব অপরাধের শাস্তির কোনো পরিমাণ নির্ধারণ করেনি বরং বিচারকের বিবেচনার উপর ছেড়ে দিয়েছে তাকে তাষীর বলে। বিচারক স্থান, কাল ও পরিবেশ বিবেচনা করে অপরাধ দমনের জন্য যেমন ও যতটুকু শাস্তির প্রয়োজন মনে করেন, ততটুকুই দিবেন। এক্ষেত্রে সরকার নিজন্ব আইন প্রণয়ন করতে পারে এবং বিচারককে তা মেনে চলতে বাধ্য করতে পারে। অবস্থা অনুযায়ী তাবীরকে লঘব থেকে লঘৃতর, কাঠোর থেকে কঠোরতর এবং ক্ষমাও করা যায়। তাবীরের ক্ষেত্রে ন্যায়ের অনুকূলে সুপারিশ গ্রহণ করা যায় । কিন্তু হদ্দের বেলায় সুপারিশ করা এবং তা আমলে নেয়া কোনটাই বিধিসম্মত নয়।» অপরাধ দমনে ইসলামী বিধানের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে । যৈমন- ১. প্রতিরোধমূলক $ ইসলাম অপরাধ সংঘটনের পথ খোলা রেখে মানুষকে অপরাধ করার সুযোগ দেয় না বরং অপরাধের কারণসমূহ যাতে সৃষ্টি না হয়, সে জন্য সংঘটিত হওয়ার পূর্বেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। ২. ইনসাফ ভিত্তিক $£ ইসলাম বিচারের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে। অপরাধী এবং ঘে সমাজের বিরুদ্ধে সে অপরাধ করেছে, এ উভয়ের পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে। ইসলাম চোরের হাত কেটে দিতে বলে কিন্ত যদি বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, চোর ক্ষুধার তাড়নায় চুরি করেছিল, সে প্রেক্ষিতে তাকে হাত কাটার মতো শাস্তি দেয়া হয় না। সামান্য জিনিস চুরির অপরাধে ও চোরের হাত কাটা হয় না। অবিবাহিত নারী-পুরুষের ব্যভিচারের ক্ষেত্রে শাস্তির মাত্রা লাঘব করা হয়। রর অধ্যাপক মাওলানা আবদুল মান্নান ও অন্যান্য সম্পাদিত, দৈনন্দিন জীবনে ইসলাম, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০০, পৃ. ৪৫৮। ///.10907079071.00)
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।