ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

২৬ ইসলামী আইন ও বিচার মাযহাবে এ জাতীয় ইসতিহসানের আধিক্য পরিলক্ষিত হয়। এর উদাহরণ পাখির উচ্চিষ্টের বিধান সংক্রান্ত আলোচনা ইত:পূর্বে উল্লেখ করা হয়েছে। একইভাবে কৃষিজাত ভূমি ওয়াকফ করার বিষয়ে দুটি কিয়াস বিদ্যমান প্রকাশ্য কিয়াস অনুযায়ী ওয়াকফ বিক্রয় সাদৃশ্য। সুতরাং সনদে ওয়াকফকারীর স্পষ্ট নির্দেশনা ছাড়া ওয়াকফকৃত ভূমিতে চলাচলের অধিকার অন্তর্ভুক্ত হবে না, যেভাবে বিক্রিত জমিতে হয় না। কিন্তু অপ্রকাশ্য কিয়াস অনুযায়ী ওয়াকফ ভাড়া সদৃশ। সুতরাং সনদে ওয়াকফকারীর স্পষ্ট নির্দেশনা নী থাকলেও উক্ত ভূমিতে সাধারণের চলাচলের অধিকার সংরক্ষিত থাকে । কেননা ওয়াকফের মূল উদ্দেশ্যই হয় কল্যাণ সাধন ও উক্ত ভূমি থেকে উপকার গ্রহণ করা। এ জন্যই মুজতাহিদগণ ইসতিহসান বিবেচনায় দ্বিতীয় প্রকার কিয়াসকে প্রথম প্রকার কিয়াসের উপর প্রাধান্য দিয়েছেন ।“ উপসংর ইসলাম একটি পূর্ণাঙ্গ গতিশীল জীবনব্যবস্থা। মানব জীবনের গতিধারার সাথে পরিস্থিতির বিধান জানিয়ে দিতেন অথবা তিনি নিজ ইজতিহাদের মাধ্যমে তার সমাধান করতেন। রিসালাতের ধারা বন্ধ হয়ে যাওয়ার পর ফকীহগণ ইসলামী আইনের বিভিন্ন উৎস নির্ণয় করেন। ইসতিহসান সেসব উৎসের অন্যতম। আলোচ্য প্রবন্ধে বর্ণিত তথ্য-উপাত্তের মুল্যায়ন করে আমরা নিম্নোক্ত ফলাফল অর্জন করতে পারি- ১. ইসতিহসান ইসলামী আইনের সম্পূরক উৎসসমূহের অন্যতম । ২. পরিবেশ পরিস্থিতি ও বাস্তবতার আলোকে মুজতাহিদ কর্তৃক বিভিন্ন বিধান থেকে সবচেয়ে উপযুক্ত বিধান নির্ধারণ করার পদ্ধতিকে ইসতিহসান বলা হয়। 8. ইমাম শাফিঈ র. সামহিকভাবে ইসলামী আইনের উৎস হিসেবে ইসতিহসানকে খহণ করতে অস্বীকৃতি জানালেও তিনি বিভিন্ন হ্থানে এ পদ্ধতি প্রয়োগ করেছেন। এ থেকে প্রমাণিত হয়, তিনি এর সীমিত ব্যবহারের পক্ষে ছিলেন। ৫. ইমাম কারথী র. প্রদত্ত ইসতিহসানের সংগাকে নমুনা হিসেবে গ্রহণ করলে সকলের এঁকমত্যের ভিত্তিতে ইসতিহসান ইসলামী আইনের উৎস বিবেচ্য হতে পারে। - শিআ মাযহাবেও বর্তমানে ইসতিহসানের স্বীকৃতি বিদ্যমান। ৭. ইসতিহসানের বিভিন্ন গ্রকারকে আমরা ৬ ভাগে সীমিত করতে পারি এক প্রত্যেক প্রকারকেই সমসাময়িক বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত করে এর বিধান উত্ভাবন করা সম্ভব। তে *. ড. ওয়াহাবাহ আল-যুহাইলী, উসৃল আল-ফিকহ আল-ইসলামী, প্রাগুক্ত, পৃ. ৭৪৫ ///.10907079071.00])

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।