ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনের উৎস হিসেবে ইসতিহসান: একটি প্রায়োগিক বিশ্লেষণ ২৫ অপরিহার্য, যাতে উভয় পক্ষ তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকে ও পারস্পরিক ঝগড়া-বিবাদ এড়াতে পারে। এ জাতীয় অস্পষ্ট চুক্তি সহীহ নয় বরং তা বাতিল। কিন্ত সামাজিক প্রথার প্রেক্ষিতে উপরোক্ত বিষয়গুলো নির্ধারণ ছাড়াই গোসলখানা ভাড়া ইসতিহসানের ভিত্তিতে বৈধ ।+ ৪. জরুরাত বা রাফউল হারাজ এর ভিত্তিতে ইসতিহসান কখনো কখনো এমন প্রয়োজন এসে উপস্থিত হয় যে, মুজতাহিদ উক্ত প্রয়োজন পূরণ তথা মুসলিম উম্মাহর সম্ভাব্য রুষ্ট লাঘবের উদ্দেশ্যে কিয়াস পরিত্যাগ করে জরুরাতের আলোকে করণীয় বিষয় গ্রহণ করেন।” যেমন নারীর দুই হাতের তালু ও মুখমণ্ডল ব্যতীত অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ সতরের অর্তভুক্ত হওয়ার ব্যাপারে সকল ইমাম একমত । সুতরাং এ অংগগুলো ব্যতীত অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ যাদের সাথে বিবাহ বৈধ তাদের সামনে প্রকাশ করা নিষিদ্ধ। কিন্ত প্রয়োজনের প্রেক্ষিতে তাদের সামনেও শরীরের সেসব জঙ্গ প্রকাশ করা বৈধ । যেমন ডাক্তারকে রোগের স্থান দেখানো। ইমাম আস-সারাখসী বলেন, সাধারণ বিধান অনুযায়ী কর্তব্য হচ্ছে: পর্দায় আবৃত থাকা, তবে বিশেষ কারণে তার কিছু অংশে ৃষ্টি প্রদান অনুমোদিত যা ইসতিহসানের ভিত্তিতে নির্ণিত।২ ৫. মাসলাহার ভিত্তিতে ইসতিহসান জনন্বার্থের প্রেক্ষিতে কিয়াসের বিধান বা সাধারণ নীতি থেকে বের হয়ে মানুষের জীবনযাত্রা সহজিকরণের জন্য ইসতিহসান প্রয়োগ করাকে জনন্বার্থে ইসতিহসান বলা হয়। যেমন দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে নৌকা বা জাহাজ বা পরিবহণের মালিককে জরিমানা করা। খাদ্য নষ্ট হওয়ার দায়ে খাদ্য বহণকারীকে জরিমানা করা । এ জাতীয় জরিমানা জনস্বার্থের প্রেক্ষিতে করা হয়, যদিও এটি কিয়াস বিরোধী । কেননা উক্ত মজুরের সাথে কৃত চুক্তি অনুযায়ী সে এসব কাজে আমানতদার হিসেবে গণ্য। সুতরাং ইচ্ছাকৃতভাবে সম্পদ নষ্ট না করলে সে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। কিন্ত ইসতিহসানের প্রেক্ষিতে এ জরিমানার বিধান রাখা হয়েছে।* ৬. কিয়াসের ভিত্তিতে ইসতিহসান ইসতিহসানের এ প্রকার সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে। প্রকাশ্য কিয়াস যার ইল্লাত স্পষ্ট থাকে এবং অপ্রকাশ্য কিয়াস যার ইল্লাত গোপন থাকে- এই দুই ধরনের কিয়াসের মধ্যে অপ্রকাশ্য কিয়াসকে গ্রহণ করার মাধ্যমে ইসতিহসান করা । হানাফী ৭. ড. ওয়াহাবাহ আল-যুহাইলী, উসৃল আল-ফিকহ আল-ইসলামী, দামিশক: দার আল-ফিকর, ১৪০৬, খ. ২, পৃ. ৭৪৫ | +. আলাউদ্দীন আব্দুল আযীয ইব্নে আহমদ আল-বুখারী, কাশফ আল-আসরার আন উসৃল ফাখরম্ল ইসলাম আল-বাযদাতী, প্রাণ্ুক্ত, খ. ৪, পৃ. ১১ *. আল-সারখসী, আল-মাবসৃত, মিসর: দার আল-সাআদাহ, ১৩২৬, থ. ১০, পৃ. ১৪৫ *. ইমাম আল-শাতিবী, আল-ইতিসাম, প্রাণুক্ত, খ. ২, পৃ. ১২১ ///.10907079071.00)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।