ইসলামী আইনের উৎস হিসেবে ইসতিহসান: একটি প্রায়োগিক বিশ্রেষণ ২৩ ৩. জরুরাতের (প্রয়োজন) প্রেক্ষিতে ইসতিহসান ৪. কিয়াসে খফীর (অপ্রকাশ্য কিয়াস) ভিত্তিতে ইসতিহসান। * মালিকীগণের নিকট ইসতিহসান চার প্রকার: ১. উরফের (সামাজিক প্রথা) আলোকে ইসতিহসান ২. মাসলাহার (জনকল্যাণ) ভিত্তিতে ইসতিহসান ৩. রাফউল হারাজ (কষ্ট লাঘব)-এর জন্য ইসতিহসান। হানাফীগণ একে জরুরাত আখ্যা দিয়েছেন। 8. ইজমার ভিত্তিতে ইসতিহসান।, * হাম্বলী মাযহাবে ইসতিহসানের বিশেষ কোনো প্রকার উল্লেখ করা হয়নি বিধায় এ মাযহাবের দৃষ্টিতে উপরোক্ত সকল প্রকার ইসতিহসানই অন্তর্ভুক্ত করে। অতএব আমরা ইসতিহসানকে ছয় প্রকারে সীমিত করতে পারি: ১. নসের ভিত্তিতে ইসতিহসান ২. . ইজমার ভিত্তিতে ইসতিহসান উরফের ভিত্তিতে ইসতিহসান জরুরাত বা রাফউল হারাজ এর ভিত্তিতে ইসতিহসান মাসলাহার ভিত্তিতে ইসতিহসান কিয়াসে খফীর মাধ্যমে ইসতিহসান সমসাময়িক অর্থনৈতিক লেনদেনে ইসতিহসানের প্রয়োগ উপরোক্ত ছয় প্রকার ইসতিহসান সমসাময়িক অর্থনৈতিক লেনদেনে নিম্নোক্তভাবে প্রয়োগ করা যেতে পারে- ১. নস-এর ভিত্তিতে ইসতিহসান নস-এর ভিজ্তিতে ইসতিহসান বলতে নস তথা কুরআন ও সুন্নাহর স্পষ্ট দলীলের ভিত্তিতে সাধারণ বিধান পরিবর্তন করে উত্তম বিধান গ্রহণ বুঝায়।” আকৃতি ও পরিভাষাগত দিক থেকে এটি ইসতিহসান হলেও প্রকৃতপক্ষে এটি নসেরই অংশ যাকে বিশেষ অবস্থায় সাধারণ নীতিমালার ব্যতিক্রম হিসেবে নির্ধারণ করা হয়েছে। যেমন- ক. কুরআনের দলীলের ভিজ্িতে ইসতিহসান : ওসীয়তের বৈধতা । সাধারণ নীতিমালা অনুযায়ী কোনো ব্যক্তির মৃত্ুর সাথে সাথে তার সম্পদের মালিকানা রহিত হয়ে ওয়ারিসদের প্রতি অর্পিত হয়ে যায়। সুতরাং উক্ত সম্পদে হস্তক্ষেপ করার চি টিন ৬২. আল-শাতিবী, আল-ইতিসাম, প্রাণুক্ত, খ. ২, পৃ- ১৩৯ ৬০. আলাউদ্দীন আব্দুল আযীয ইবনে আহমদ আল-বুখারী, কাশক আল-আসরার আন উসৃল ফাখরম্ল ইসলাম আল-বাবদাভী, প্রাশুক্ত, খ. ৪, পৃ. ১০ ///.10907079071.001)
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।