২২ ইসলামী আইন ও বিচার লালা পানিতে পতিত হয় না। ইমাম আস-সারাখসী র.-এর কারণ ব্যাখ্যা করেছেন এভাবে, কিয়াসের দাবি মোতাবেক এটি নাপাক। কেননা হিংস্র প্রাণী ভক্ষণ হারাম হওয়ার কারণে এর উচ্হিষ্টও অপবিত্র। কিন্তু ইসতিহসানের দৃষ্টিতে তা অপবিত্র না হওয়ার কারণ, হিংস্র প্রাণী ছ্বারা উপকার গ্রহণ নিষিদ্ধ নয়। আমরা জানি, সম্তাগতভাবে এ প্রাণী নাপাক নয় বরং খাওয়া হারাম হওয়ার প্রেক্ষিতে তা অপবিত্র বিবেচ্য। কেননা ওগুলো জিহবা দ্বারা পান করে বিধায় লালায় আর্্র থাকে, আর লালা মূলত গোশত থেকে বের হয়। কিন্তু পাখির ক্ষেত্রে এটি প্রয়োজ্য নয়। কেননা পাখি ঠোট দ্বারা পান করে।৫* অতএব বলা যায়, -ইসভিহসান ইন্লাত নির্দিষ্টকরণের . পর্যায়তুক্ত নয়। কেননা হানাফীগণের দৃষ্টিতে কিয়াসের মাধ্যমে -কৃত- ইসতিহৃসানের উদাহরণ থেকে প্রতীয়মান হয়, ইসতিহসানের বিধানের ক্ষেত্রে ইল্লাতের ভূমিকা অনুপস্থিত। আর এ কারণেই কিয়াসের ভিত্তিতে ইসতিহসানের প্রামাণ্যতা বিদ্যমান । উপরোক্ত তুলনামূলক ফিকহী বিশ্লেষণের প্রেক্ষিতে বলা যায়, ইসতিহসানকে আইনের উৎস হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে ইমামগণের মধ্যে সামান্য যে মতভেদ প্রকাশিত হয় তা মৌলিক কোনো মতপার্থক্য নয়। বরং কারো কারো প্রদত্ত ইসতিহসানের সংগা ও কিয়াসের ক্ষেত্রে এর ব্যাপকতা নিয়ে সামান্য মতভেদ বিদ্যমান। বে হানাফী মাযহাবের ইমাম কারথী প্রদত্ত ইসতিহসানের সংগাকে নমুনা হিসেবে গ্রহণ করলে এ ধরনের মতভেদ থেকে মুক্ত হয়ে ইসতিহসানকে ইসলামী আইনের সম্পূরক উৎস হিসেবে গণ্য করার ক্ষেত্রে ফকীহগণের মতৈক্য প্রমাণ করা যায়। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, শিআগণ সামগ্রিকভাবে ইসতিহসানকে পরিত্যাগ করলেও বর্তমান সময়ের শিআ আইন বিশেষজ্ঞগণ ইসতিহসানকে আইন প্রণয়নের বিশেষ পদ্ধতি হিসেবে গ্রহণ করেছেন ।৬ ইসতিহসানের প্রকারভেদ সামগ্রিকভাবে যারা ইসতিহসানকে ইসলামী আইনের উৎস হিসেবে গণ্য রুরেন তারা একে নিম্নোক্ত ভাগে ভাগ করেছেন। যেমন- * হানাফীগণের দৃষ্টিতে ইসতিহসান চার প্রকার৯: ১. নস-কুরআন ও সুন্নাহ-এর ভিত্তিতে ইসতিহসান ২. ইজমার ভিত্তিতে ইসতিহসান ৫৯. আল-সারথসী, উসৃল আল-সারখসী, প্রার্ক্ত, খ. ২, পৃ. ২০৪ ৬. মুহাম্মদ তাকী হাকীম, আল-উসৃল আল-আম্মাহ লি আল-ফিকহ আল-সুকারিন, বৈরূত: দার আল-আন্দালুস, ১৯৭৯, পৃ. ৩৪৩ ৬১. যাইন উদ্দীন ইবৃনে ইধরাহীম ইবনে নুজাইম, মিশকাতুল আনওয়ার ফী উসূল আল-মানার, আল- কাহেরা : মাতবাআহ মুসতাফা আল-বাবী আল-হালবী, ১৯৩৬, খ. ৩, পৃ. ২০ ///.10907079071.00])
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।