ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনের উৎস হিসেবে ইসতিহসান: একটি প্রায়োগিক বিশ্রেষণ ১৯ ২. ইসতিহসান অর্থ অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোত্তম পন্থা অবলম্বন করা। যেমন আল্লাহর বাণী: “যারা মনোনিবেশ সহকারে কথা শুনে, অতঃপর যা উত্তম ভার অনুসরণ করে। তাদেরকেই আল্লাহ্‌ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান।”৪৮ এ অর্থের ব্যাপারেও ফকীহগণের মধ্যে মতভেদ নেই; বরং এর প্রামাণ্যতা বিষয়ে তারা একমত। ইবনে তালমাসানী বলেন, “মতবিরোধপূর্ণ ইসতিহসানের মধ্যে "অপরিহার্য দায়িতবপালন ও উত্তম পঙ্থা গ্রহণ" অন্তর্ভুক্ত নয়, এ বিষয়ে একমত্য প্রতিষ্ঠিত হয়েছে।”** ৩. যদি ইসতিহসানের অর্থ হয় কোনো প্রকার শরঈ দলীলের সাথে যোগসূত্র স্থাপন ছাড়াই মুজতাহিদ নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকে কোন বিধানকে উত্তম মনে করা, তবে এ ব্যাপারেও ফকীহগণের মতভেদ নেই। কেননা তারা একমত্য পোষণ করেন যে, শরীয়তে এর কোন প্রামাণ্যতা নেই; বরং এটি পরিত্যাজ্য। কারণ এটি প্রবৃত্তির অনুসরণের নামান্তর । ইব্নে তালমাসানী বলেন, “মতবিরোধপূর্ণ ইসতিহসানের মধ্যে শরঈ দলীল ব্যতীত নিজের মনের কাছে ভাল লাগা বিষয় ' অর্তভুক্ত নয়! কেননা ইজমার ভিত্তিতে এটি পরিত্যাজ্য ।”৫০ এ প্রসংগে উল্লেখ্য যে, কেউ কেউ হানাফী মাযহাবের ব্যাপারে মন্তব্য করেন, তারা কোন প্রকার দলীল ছাড়াই শুধু নিজন্ব চিন্তার আলোকে ইসতিহসানের প্রয়োগ করেন। কিন্তু বাস্তবতা এমনই যে, হানাফী মাযহাবের কোনো গ্রন্থে এ পদ্ধতির স্বীকৃতি প্রদান করা হয়নি। বরং এর বিপরীতে তীরা একে নিষিদ্ধ ও পরিত্যাজ্য ঘোষণা করেছেন ।৫১ ৪. ইসতিহসান অর্থ কোনো বিষয়ে মুজতাহিদ যা ভাল মনে করেন সে অনুযায়ী শরঈ ও বুদ্ধিভিত্তিক দলীল উপস্থাপন করা । যেমন জগৎ পরিবর্তনশীল, রসূল প্রেরণ, তাদের নবুওয়ত সাব্যস্তকরণ ইত্যাদি বিষয়ে মুজতাহিদ কুরআন, সুন্নাহ ও বুদ্ধিভিত্তিক দলীল উপস্থাপনের মাধ্যমে ইসতিহসান করা । এ ব্যাপারেও ফকীহগণের মধ্যে কোনো মতভেদ নেই। সানজী বলেন, আলিমগণ যে ইসতিহসান শব্দটি ব্যবহার করেন তা দুই ধরনের। প্রথমত : ইজমার ভিত্তিতে যার আবশ্যকতা *. আল-কুরআন, ৩৯:১৮ 44৫19 20 155 080 4415 404 ০১ তাস ০১৮৪ 9৮4 স্ড। 99 ৫ *. পরফুদ্দীন অল-ফাহরী আল-তালমাসানী, শারহু আল-মাআলিম ফী উসৃল আল-ফিকহ, বৈরাত: আলাম আল-কুতুব, ১৯৯৯, খ. ২, পৃ. ৪৭০ ০২১ :438 ৮8:৯৭ ০০৯৯০০১৮ ১০৭ ০ ৮4২০ 9805 428 5515913 5 এ ৫০. প্রাপক, 5৮৮ ০4১ ০৯৮ ০১ 331 9 ১০ ৩ 4৪ ০4৩৯এ। ০১৯০০)০ ১১৭] ০৪31 16৯১৩ ১৯১১৭ ৪৪ ২. আলাউদ্দীন আব্দুল আযীয ইবনে আহমদ, কাশফ আল-আসরার আন উসৃল ফাখরুল ইসলাম আল-বাযদাভী, প্রাণুক্ত, খ. ৪, পৃ. ৬ ///.10907079071.00])

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।