ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ ইসলামী আইন ও বিচার ইসলামের নিষেধাজ্ঞা এবং এ ধরনের সুবিধা যেন সকলের জন্য উন্মুক্ত রাখা হয় সে জন্য ইসলামের যে নির্দেশনা সে বিষয়ে এ অধ্যায়ে আলোচনা করেছেন। অষ্টম অধ্যায়ে লেখক অংশীদারিত্তের মাধ্যমে ব্যবসা (যেমন মুদারাবা) এবং শুফআ বা প্রিএম্পশনের অধিকার সম্পর্কে ইসলামের বিধান ও এ সম্পর্কে ইসলামী আইনজ্ঞ ও মুজতাহিদগণের ব্যাখ্যা আলোচনা করেছেন। তিনি এ অধ্যায়ে মুদারাবা কী, মুদারাবার জন্য শর্তাবলী, মুদারাবার একাধিক পার্টির মধ্যকার মতদ্বৈততা 0)15)005) এবং শুফআ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছেন। নবম অধ্যায়ে লেখক খণ, আমানত ও কিছু কিছু ব্যক্তির কেনাবেচার ব্যাপারে নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি এখানে খণ দেয়া এবং নেয়ার আরবী প্রতিশব্দ 'কারয' (০০১৪) এবং “দাইন' (১) এর আভিধানিক ও পারিভাষিক অর্থ ব্রেফারেক্সসহ আলোচনা করেছেন। তিনি ইসলামের দৃষ্টিতে এগুলোর আইনগত বৈধতা সম্পর্কেও এ অধ্যায়ে উদ্ধৃতিসহ আলোচনা করেছেন। খণ আদান-প্রদানের সময় সুদ দেয়া নেয়ার অবৈধতা সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। খণ দেয়া-নেয়ার ক্ষেত্রে কোন্‌ শর্ত আরোপ করা যাবে কোন্টি করা যাবে না সে বিষয়েও তিনি এখানে আলোচনা করেছেন। যদি খণের অর্থ ফেরত দেয়ার জন্য কোনো সময় নির্ধারণ ছাড়াই খণ দেয়া হয় তবে খণগ্রহীতা কতদিনের মধ্যে খণ পরিশোধ করবে তা এখানে আলোচিত হয়েছে। অন্যদিকে অপ্রাপ্ত বয়স্ক শিশু অথবা মস্তিক্ক বিকৃত ব্যক্তি নিজে নিজে তার সম্পদের কোন রূপ লেনদেন করতে পারবে না মর্মে শরীয়তের যে বিধান রয়েছে সে সম্পর্কে অথবা দেউলিয়া ব্যক্তির লেনদেনের উপর নিষেধাজ্ঞা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে৷ দশম অধ্যায়ে লেখক “আল-কাফালা' (সিউরিটিশিপ বা জামিনদার হওয়া) এবং রাহ্‌ন্‌ (সম্পদ বন্ধক রাখা) সম্পর্কে আলোচনা করেছেন। লেখক এখানে এ সব পরিভাষার শব্দগগত ও প্রায়োগিক দিক সম্পর্কে আলোচনা করেছেন। সাধারণভাবে কোন খণ গ্রহণ করার বিপরীতে কোন ব্যক্তির খণগ্রহীতার পক্ষ থেকে জামিনদার হওয়া অথবা খণগ্রহীতার কোন বস্তু খণদাতার কাছে বন্ধক হিসাবে জমা রাখা ইত্যাদি বিষয় সংক্রান্ত ইসলামের দিক নির্দেশনা সম্পর্কে বিভিন্ন ইসলামী ব্যক্তিত্বের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে লেখক এখানে আলোচনা করেছেন। একাদশ অধ্যায়ে লেখক ইজারা বা ভাড়ার চুক্তি এবং জুআলা (হৃত সম্পদ পুনরুদ্ধার কাজের বিনিময়ে অর্থ পরিশোধ) সম্পর্কে আলোচনা করেছেন। ইজারা (৪৮1) এবং জু'লা (4৯) শব্দ দুটির আভিধানিক ও পারিভাষিক ব্যাখ্যা এখানে বিশ্লেষণ করা হয়েছে। ইজারা কখন কোন্‌ শর্তে কার্যকর হবে সে সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন ব্যক্তিত্বের ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।