বুক রিভিউ ১৫৯ ছাড়া দাম নির্ধারণ, খাদ্যশস্য মজ্জুতদারি, অধিক দাম দেয়ার প্রস্তাব করা (0005100175), কেনার ইচ্ছা ছাড়াই অধিক দাম দেয়ার প্রস্তাব দিয়ে প্রকৃত ক্রেতাকে সরিয়ে দেয়া, পণ্যের নুটি গোপন রেখে ক্রেতাকে প্রতারিত করার চেষ্টা, সঠিক ভাবে ওজন করা এবং সঠিক ভাবে বিষয়গুলো এ অধ্যায়ে আলোচিত হয়েছে। পঞ্চম অধ্যায়ে লেখক “খিয়ার' (৮৯) বা কোনো পণ্য গ্রহণ করা বানা করা সম্পর্কিত এখতিয়ার দেয়া সম্পর্কে বলেছেন। এখানে এ ধরনের বিভিন্ন প্রকারের এখতিয়ার আলোচিত হয়েছে । যেমন খিয়ারে ফাস্খ, খিয়ারে মজলিস, খিয়ারে শর্ত, খিয়ারে আইব, থিয়ারে রুই'য়া, খিয়ারে গালাত ইত্যাদি । ষষ্ঠ অধ্যায়ে লেখক সাধারণ ও শরীয়ত অনুমোদিত বিক্রয়ের ক্ষেত্রে 'গারার' বা ক্ষতির ঝুঁকি সম্পর্কে বলেছেন। এখানে কেনাবেচা বা লেনদেন সম্পর্কে ইসলামী আইনের অন্যতম গুরুত্ৃপূর্ণ মৌলনীতি (অর্থাৎ দুটি ব্যতিক্রম ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেনাবেচা বা লেনদেন করা যাবে না) কিভাবে আইন-বিজ্ঞানগত (01950511081) দিক থেকে বিকাশ লাভ করেছে সে সম্পর্কে আলোচনা করেছেন। তিনি এখানে 'গারার' বা ঝুঁকিপূর্ণ লেনদেনের শাব্দিক ও ইসলামী পরিভাষা সম্পর্কে আলোচনা করেছেন। যেমন, যেখানে বিক্রুয়-পণ্য ক্রেতার সামনে অনুপস্থিত এবং ক্রেতা এর গুণাগুণ সম্পর্কে অনবগত, সেখানে এর ক্রয়-বিক্রয় ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে। এ বিষয়ে বিভিন্ন হাদীস এবং ইসলামী আইনজ্ঞ ও মুজতাহিদের মতামত উদ্ধৃত করা হয়েছে। সপ্তম অধ্যায়ে লেখক ইসলামে যে সব পণ্যের বিক্রয় নিষিদ্ধ সে সম্পর্কে আলোচনা করেছেন। উদাহরণ স্বরূপ বলা যায়, কম্যুনিটি বা সমাজের জন্য প্রয়োজনীয় কোন সম্পদ, যেমন পানি একটি পণ্য যা সমাজের সকলের, সেখান থেকে কেউ ব্যক্তিগত সম্পদের মত করে পানি বিক্রয় করতে পারবে না। কেননা তা সমাজের অন্যান্য লোকের ক্ষতি সাধন করবে । এ ধরনের বহু বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে ইসলাম ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে। কারণ এগুলোর সঙ্গে এমন অনেক কাজ বা আচরণ জড়িত যা সমাজের জন্য অত্যন্ত চড়া মূল্য দেয়ার কারণ হতে পারে। যেমন উদৃত্ত পানি এবং অন্যান্য কম্যুনিটি ভিত্তিক সম্পদ । হাদীসে এসেছে, কোন কুপে নিজের ব্যবহারের পর) যে অতিরিক্ত বা উদ্ৃত্ত পানি থাকে, তা ব্যবহার করা থেকে মানুষকে বাধা দিও না। রসূলুল্লাহ স. যখন মদীনায় হিজরত করে আসলেন, সে সময় সেখানে একটি কূপ ছিল, যার মালিকানা ছিল ইহুদিদের হাতে। তারা সেখান থেকে পানি মানুষের কাছে বিক্রয় করতো । পরবর্তীতে হযরত উসমান রা. উক্ত কৃপ তাদের কাছে থেকে ৩৫০০০ দিরহামের বিনিময়ে ক্রয় করে নেন এবং সর্বসাধারণের জন্য তা উন্ুক্ত করে দেন। লেখক এভাবে পানি বা এ ধরনের অন্য কোন সামাজিক সম্পদ বিক্রয় সম্পর্কে ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।