ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ ইসলামী আইন ও বিচার বইটির অধ্যায়ভিত্তিক পর্যালোচনা করলে দেখা যায়, মূল বইটির ভূমিকায় লেখক কেনাবেচার তাত্বিক দিক সম্পর্কে আলোচনা করেছেন। যেমন, লেনদেন সংক্রান্ত সকল কর্মকাণ্ডকে বুঝাতে আরবীতে মূলত যে শব্দটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে বাই' (৪) । লেখক বাই' শব্দটির শাব্দিক ও পারিভাষিক অর্থ বিশ্লেষণ করেছেন। তিনি এখানে আরো বলেছেন, যেহেতু বইটি কেনাবেচা বা লেনদেন (00005800191 01011590015 01 ০9010100709 2170. 0906) সম্পর্কে, সেহেতু তিনি তার আলোচনাকে এ ধরনের বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। এর সঙ্গে হিবা (দান) অথবা ওয়াকফ ইত্যাদি বিষয়গুলোর আলোচনা যুক্ত করেননি। লেখক প্রথম অধ্যায়ে রসূলুল্লাহ স.-এর নবুয়তলাভের অব্যবহিত পূর্বে আরব দেশে ব্যবসায়িক লেনদেন বা কেনাবেচা কী পদ্ধতিতে অনুষ্ঠিত হতো বা সেগুলো সম্পর্কে কী ধরনের নিয়মরীতি প্রচলিত ছিল সে সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ইসলাম এ সব বিষয়ে নতুন কোন আইন তৈরি করতে চায়নি; চেয়েছে প্রচলিতগুলোর পুনর্মূল্যায়ণ এবং যথা সম্ভব সেগুলোর অনুমোদন। এ ক্ষেত্রে ইসলাম প্রচলিত ও প্রতিষ্ঠিত ব্যাখ্যা বা প্রয়োগকে কোথাও পুরোপুরিভাবে কোথাও আংশিকভাবে পরিবর্তিত করেছে অথবা পরিমার্জিত করেছে। লেখক দাবি করেছেন, তিনি মূলত এ বিষয়ে ষষ্ঠ ও সপ্তম শতাব্দীর বিশেষ করে মক্কা ও মদীনায় প্রচলিত ব্যাখ্যা ও প্রয়োগ সম্পর্কে আলোচনা সীমাবদ্ধ রেখেছেন। দ্বিতীয় অধ্যায়ে লেখক বলেছেন, ইসলাম আগমনের. পর মক্কার জীবনে রসূলুল্লাহ স. এর উপর যে ওহী নাধিল হয়েছে সেগুলোর কিছু কিছু ছিল কেনাবেচা এবং ব্যবসা- বাণিজ্যের সাথে সম্পর্কিত। তবে সেগুলো ছিল মূলত উপদেশ ও নীতি-নৈতিকতা ভিত্তিক, আদর্শিক আচরণের সাথে সংশ্লিষ্ট কোন আইনগত. নির্দেশনার সাথে সম্পর্কিত নয়। কুরআনের মাকী সূরাগুলো ঘোষণা করেছে যে, ইসলাম তার প্রারন্ত থেকেই ব্যবসায়-বাণিজ্যকে উৎসাহিত করেছে। ূ তৃতীয় অধ্যায়ে লেখক ব্যবসায়-বাণিজ্যে নৈতিক ও আইনী দৃষ্টিভঙ্গি এবং এর মান (90705910) সম্পর্কিত বর্ণনা উপস্থাপন করেছেন যা সাহাবায়ে কিরাম ও তৎপরবর্তী যুগের বাণিজ্য সম্পর্কিত আচরণের বিধিবিধানের মূল ভিত্তি ছিল, যা রসূলুল্লাহ স. এর হাদীস সমূহে পাওয়া যায়। লেখক বলছেন, এই অধ্যায়টি ইসলাম সম্মত ব্যবসায়-বাণিজ্য ৰা লেনদেন সংক্রান্ত মোট ১২টি নৈতিক শৃংখলা কোড সম্পর্কে আলোচনা করেছে। চতুর্থ অধ্যায়ে লেখক বাজার ব্যবস্থাপনা ও এ সংক্রান্ত ইসলামের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, কোন পণ্য যদি আইনসম্মতভাবে বিক্রি করতে হয়, তাহলে অবশ্যই তার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। তিনি বলেছেন, এ সব বৈশিষ্ট্যের শ্রেণীবিভাগ সম্পর্কে রসূলুল্লাহ স. এর হাদীস প্রয়োজনীয় উপাদান পেশ করেছে। তবে পরবর্তী যুগের মুসলিম পঞ্জিতগণ এগ্ডলোর আরো বিস্তারিত শ্রেণীবিন্যাস করেছেন। এ ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।