১৪৮ ইসলামী আইন ও বিচার মধ্যে ঢুকে পড়ার কোন প্রয়োজন নেই। ভূমির মূল অধিকারী কে, এই প্রশ্ন নিয়ে যত তর্কই থাকুক তা জিজ্ঞাসুমনের অনুসন্ধান মাত্র, এতিহাসিক যুগে ইতিহাসের বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ নাও থাকতে পারে। ভূমি-স্বত্বের অধিকারী হচ্ছেন কে, এ প্রশ্নের উত্তর পেলেই এঁতিহাসিকের বিরোধ মিটে যায়। যুক্তির দিক হতে ভূমির অধিকারী কে ছিলেন, তা জানার কৌতৃহল স্বাভাবিক, কিন্তু মুল অধিকারী যিনি বা যারাই হোন বাস্তবতার আলোকে তিনি বা তারাই যে ভূমির স্বত্বাধিকারী হবেন এমন না-ও হতে পারে” । প্রাচীন বাংলায় সমাজ বিবর্তনের ধারায় যখন জনসংখ্যা ছিল অত্যন্ত কম এবং চাষাবাদের ভূমি ছিল প্রচুর, যে যেখানে বন-জঙ্গল ইত্যাদি আবাদ পরিষ্কার করে বসতি স্থাপন ও দখল করত, তখন সেটাই হতো তার মালিকানাধীন ভূমি। ডভ. অজয় রায় বলেন, “অতি প্রাচীনকালে জমি নিয়ে, জমির মালিকানা নিয়ে কোন ল্যাঠা ছিল না যে তা বোঝা যায়। জমির মালিকানা ছিল যৌথ, চাষ-বাস ছিল অনুন্ত। যাদের যে রকম জমির প্রয়োজন পড়ত জঙ্গল কেটে ততটুকু জমি অর্জন করে নিত” ।* এ সময় সমাজপতিরা সমাজের উন্নয়ন, শান্তি শৃংখলা রক্ষা ও বহিঃশক্রর আক্রমণ প্রতিরোধের নামে ভূমির মালিকদের কাছ থেকে কর আদায় করতেন।* সময়ের বিবর্তনে রাষ্ট্রের রাজা রাষ্ট্র পরিচালনার সুবাদে নিজেকে দেশের ভূ সম্পত্তির মালিক বলে দাবি করতেন ।১ ভূমির মালিক রাজা না প্রজা এ প্রসঙ্গে আলোচনা করতে যেয়ে এতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয় বলেন, “ভূমি কার-রাজার কী প্রজার- তা নিয়ে মানব সমাজে অনেক কলহ বিবাদ হয়ে গেছে। ভারত বর্ষে রাজা ভূমির প্রতিপালক (রক্ষাকর্তা) বলে প্রতিভাত। শষ্য উৎপন্ন হোক বা না হোক ভূমি অধিকার করতে হলে প্রজাকে নির্দিষ্ট কর প্রদান করতে হবে, এরূপ শাসননীতি রাজাকে ভূমির অধিকারী বলে প্রতিপন্ন করে। প্রজা তা স্বীকার করে নিয়ে ভূমি কর্ষণ করে; তত্ারা ভূমিতে স্বামিত্ লাভ করতে পারে না।" ভারতবর্ষ তথা বাংলার ভূমি. ব্যবস্থার মালিকানা ও স্বত্ব সংক্রান্ত আলোচনা- পর্যালোচনা আধুনিক এতিহাসিকদের মধ্যে তিনটি মতের জন্ম দিয়েছে ।” তাহলো- *. ড-নীহার রন রায়, বাঙ্গালীর ইতিহাস £ আদিপর্ক, কলকাতা : দে'জ পাবলিশিং, ১৪০০ বঙ্গাব্দ, পূ.২০০। “. ড. অজয় রায়, বাঙলা ও বাঙালী, ঢাকা : বাংলা একাডেমী, পৃ.৮০। . কাবেদুল ইসলাম, বাংলাদেশের ভূমি ব্যবস্থা, প্রাণুক্ত, পৃ.১৭ * ড. নীহাররঞ্জন, রায়, বাঙ্গালীর ইতিহাস, প্রাণুক্ত, পৃ. ২০০-১ , ড; তাপস, বসু, বাংলাদেশে কৃষির বিবর্তন, কৃষক সমাজ ও সাহিত্য, ঢাকা : পুত্তক বিপণি, বৈশাখ ১৪০০, পৃ. ২৪ ৮. ]91019,08616 209. 01056 5019015 06 5০101815107. [0 /১00100৩, [2০0001010 1715001% 0 1+101019 (0.6009.070010974.10), 106111 :/010108% [0001109110795, 1974, 0:32 ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।