১৪৬ ইসলামী আইন ও বিচার ইমাম হুসাইন রা.-কে সাক্ষী হিসেবে উপস্থিত করলেন। কিন্তু বিচারক অভিযোগকারীর নিকটাত্মীয় বলে তাদের সাক্ষ্য গ্রহণ না করে বরং মামলাটি খারিজ করে দিলেন। এদিকে ইয়াহ্দী নিজেই তার কৃত অপরাধ স্বীকার করে এবং কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করে।৮* মোটকথা, বিশ্ব ইতিহাসে খুলাফায়ে রাশেদীনের শাসনামল মডেল হিসাবে স্বীকৃত । বর্তমান বিশ্বব্যবস্থায় যদি আজও তীদের অনুসৃত নীতিমালা ও প্রশাসন কায়েম করা যায় তাহলে অশান্ত এই পৃথিবীতে পুনরায় শাস্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। উপসংহার আল্লাহ তায়ালা বিশ্বমানবতার ইহকালীন জীবনে শান্তি ও পরকালীন জীবনে মুক্তির লক্ষে বিভিন্ন সময়ে আসমানী কিতাবসহ অসংখ্য নবী-রসূল পৃথিবীতে প্রেরণ করেন। সর্বশেষ নবী হিসেবে প্রেরিত হন মহানবী স.। তার আনীত আদর্শ কিয়ামত পর্যস্ত কার্যকর থাকবে । সেই হিসেবে তার আদর্শ পালন বিশ্বমানবতার উপর অপরিহার্য । বর্তমান বিশ্বে বিভিন্ন সংগঠন ও সংস্থা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কিন্তু বিশ্ববাসী লক্ষ করছে, কোথাও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়া দূরে থাক বরং দিনের পর দিন ন্যায়বিচারের পরিবর্তে অবিচার যেন বিশ্বমানবতাকে গ্রাস করে ফেলছে। এমতাবস্থায় বিশ্ববাসী যদি আল্লাহ প্রদত্ত ও মহানবী স. প্রদর্শিত পথে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে পারে তাহলে আশা করা যায় বর্তমান বিশ্বে পুনরায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। *. মওলানা মুহাম্মাদ আবদুর রহীম, খিলাফতে রাশেদা, ঢাকা : খায়রুন প্রকাশনী, ২০০০, পৃ. ১৭২। ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।