ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম ১৪৫ খলীফা উমর রা. যখন কাউকে কোথাও বিচারক হিসেবে নিয়োগ দিতেন, তখন তাদের উদ্দেশ্যে বলতেন, তারা যেন লোকদের মাঝে ন্যায়বিচার কায়েম করেন, জ্ঞান খাটিয়ে রায় দেন এবং উভয় পক্ষের মতামত শুনে ফয়সালা দেন। তিনি ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষে কখনো কখনো পত্র লিখতেন। যেমন মিসরের গভর্নর আমর ইবনুল আ'স রা.-এর প্রতি পত্র লিখেন; ন্যায়বিচার না করায় কখনো বিচারকদের পদচ্যুত করতেন যেমন- আবু মরিয়ম হানাফীকে কৃফার বিচারক পদ থেকে পদ্চ্যুত করেন।” কখনো কখনো তিনি ক্ষমতা রহিত করে স্বপদে বহাল রাখতেন। যেমন- উবাদা ইবনে সামিত ইস্যুতে তিনি মুঁআবিয়া রা.-এর ব্যাপারে করেছিলেন। ইবনে আবদুল বারুর র. বলেন, ইমাম আওযায়ী র. বলেছেন: উবাদা ইবনে সামিত রা. ফিলিস্তীনের বিচারক ও গভর্নর ছিলেন। মু'আবিয়া রা. কোন এক ব্যাপারে তার প্রতি ক্ষুন্ধ হন এব. বিরোধিতা করেন। উবাদা রা. তাকে বললেন, আমি আপনার সাথে এক ভূখণ্ডে থাকবো না-এ কথা বলে তিনি মদীনায় চলে আসেন। উমর রা. তার মদীনায় ফিরে আসার কারণ জানতে চাইলে তিনি তাকে পুরো ঘটন্বা অবহিত করেন। তিনি তাকে পুনরায় ফিলিস্তীনে (প্ররণকালে বললেন, যে ভূখণ্ডে তুমি থাকবে না তাদের আল্লাহ নিপাত করুন, কারণ এ ভূখণ্ডে তোমার সমকক্ষ.কেউ নেই। অতন্$পর তিনি মুআবিয়া রা.-এর নিকট পত্র লিখেন। তিনি বিচারপতি শুরাইহ র. -এর উদ্দেশ্যে লিখেন ৪ “তোমার কাছে যখন কোন বিষয় (মোকদমা) উপস্থিত হয় তখন তুমি সর্বাথ্ে দেখবে, সংশ্রিষ্ট বিষয়ে কুরআনে কী আছে এবং সে মুতাবিক বিচার-ফয়সালা করবে। আর যদি তাতে কিছু না পাও তাহলে দেখবে, সংশ্লিষ্ট বিষয়ে রসূলুল্লাহ স. কীভাবে ফয়সালা করতেন তা দেখে নিবে এবং তদনুযায়ী ফয়সালা দিবে। ইচ্ছা করলে তুমি আমার সাথে পরামর্শ করে নিতে পারো। আর পরামর্শ করে নেয়ার ভেতরই আমি কল্যাণ দেখতে পাচ্ছি। আল্লাহ তোমার প্রতি শান্তি নাধিল করুন” |” আলী রা.-এর ন্যায়বিচারের দৃষ্টান্ত বর্ণিত আছে যে, একবার এক ইয়াহুদী খলীফা আলী রা.-এর লৌহবর্ম চুরি করে নিয়ে যায়। দেশের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত থাকা সত্ত্বেও তিনি সরাসরি এ ব্যাপারে কোন পুলিশী ব্যবস্থা গ্রহণ করলেন না বরং প্রচলিত নিয়মানুযায়ী আদালতে গিয়ে অভিযোগ দায়ের করলেন। আদালতের বিচারক তাকে অভিযোগের সপক্ষে দু'জন সাক্ষী উপস্থিত করার আদেশ দিলেন। খলীফা আলী রা. তার দু'পুত্র ইমাম হাসান ও ৮৫. মুহাম্মদ ইবনে খালাফ আল-ওয়াকী, আখবারুল কৃষাত, বৈরূত : তা. ৰি. থ. ১, পৃ. ২৭০। ৮৬. প্রাশুক্ত, পৃ. ১৮৯। ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।