ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ ইসলামী আইন ও বিচার স. তোমাকে হাউজে কাওসারের পানি পান করাবেন। তারপর তুমি আর কখনো পিপাসার্ত হবে না। অতঃপর তিনি বললেন, হে আফলাহ! পেটাতে থাক। যখন আশিটি চাবুক মারলো তখন আৰু শাহমা বলল, হে আমার পিতা! আসসালামু আলাইকা। তিনি বললেন, ওয়া আলাইকাস-সালাম। তোমার সাথে যদি মুহাম্মদ স.-এর সাক্ষাৎ হয় তাহলে তাকে সালাম জানিয়ে বলবে, আমি আমার পিতাকে কুরআন পড়তে, আমল করতে ও দণ্ড কার্ষকর করতে দেখেছি। অতঃপর বললেন, হে আফলাহ! চাবুক মারতে থাক। যখন নব্বইটি চাবুক মারা হল তখন আবু শাহমার শরীর নিস্তেজ হয়ে গেলো। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, আমি দেখতে পেলাম, নবী স.-এর সাহাবীগণ সমস্বরে উমর রা.-কে বললেন, এখন যে চাবুকগুলো অবশিষ্ট আছে তা পরে মারুন। তিনি বললেন, পাপের কাজে যখন বিলম্ব করা হয়নি তখন দণ্ডদানে বিলম্ব করা' হবে কেন? তখন আবু শাহমার মায়ের কাছে কেউ গিয়ে তার অবস্থা জানালো। সাথে সাথে তিনি কাদতে কীদতে দৌড়ে এসে বললেন, অবশিষ্ট চাবুকগুলোর প্রত্যেকটির পরিবর্তে আমি পায়ে হেটে একটি করে হজ্জ করবো এবং এত পরিমাণ দান-খয়রাত করবো। উমর রা. বললেন, হজ্জ ও দান খয়রাত দণ্ডের বিনিময় হয় না। আফলাহকে বললেন, সবগুলো চাবুক মারো । যখন শেষ চাবুকটি মারা হল, আবু. শাহমা সাথে সাথে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। উমর রা. তখন তার মাথা নিজের কোলে রেখে কেঁদে কেঁদে বললেন, আমার পিতা উৎসর্ণিত হোন। সত্যের জন্য তোমার মৃত্যু হলো। তুমি শেষ দণ্ুটি নিয়ে মৃত্যুবরণ করেছ। তোমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এমনকি তোমার পিতাও তোমাকে রক্ষা করতে পারলো না। দণ্ড শেষে সবাই দেখল, তার প্রাণ বায়ু চলে গেছে। এটা ছিল বড্ড কঠিন দিন। লোকেরা বুক চাপড়িয়ে কীদছিল। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, চল্লিশ দিন পর হুযাইফা ইবনুল ইয়ামান রা. কোন এক জুমু'আর দিন সকালে এসে আমাদের জানান, আমি আজ স্বপ্লে রসূল স. ও আবু শাহমাকে একত্রে হাটতে দেখেছি। তার পরিধানে তখন দুটো সবুজ জুব্বা শোভা পাচ্ছিল। রসূলুল্লাহ স. আমাকে বলেছিলেন, উমরকে আমার সালাম পৌছে দিয়ে বলবে, এভাবেই আল্লাহর নির্দেশ রয়েছে যে, “তোমরা কুরআন পড়বে ও তার দণ্ড কায়েম রুরবে”। অতঃপর আবু শাহমা আমাকে বলল, হে হুযাইফা! আমার পিতার কাছে সালাম পৌছিয়ে বলবে, আল্লাহ তাকে যেন এভাবে পবিত্র রাখেন, যেভাবে তিনি আমাকে পকিব্র করেছেন ।”5 বিশিষ্ট সমাজবিজ্ঞানী ইবনে খালদুন বলেন, খলীফা উমর রা.-ই প্রথম ব্যক্তি যিনি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করেন এবং সর্বত্র ন্যায় বিচার নিশ্চিত করেন।”* ৮০. শীহ ওয়ালী উল্লাহ দিহলাজী, ইযালাডুল থাফা আন খিলাফাতিল হাক] দি্ী, তা. বি. খ. ২ পৃ.৩০-৩২। ৮*. আবদুর রহমান ইবনে খালদুন, আল-মুকান্দমা, বৈরূত : দারুল হাদীস, ২০০০, পৃ. ২২১। ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।