ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম ১৪৩ আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, আমি দেখলাম সাথে সাথে আবু শাহমার চেহারা বিবর্ণ হয়ে যায় এবং কাপতে কাপতে তার হাতের গ্রাস মাটিতে পড়ে গেল। উমর রা. বললেন; হে আমার সন্তান! বল তো আমি কে? সে বলল, আপনি আমার পিতা ও আমীরুল মুমিনীন। তিনি বললেন, আমার কি তোমার আনুগত্য লাভের অধিকার আছে? সে বলল, হা, আপনি দ্বিবিধ আনুগত্য লাভের অধিকারী- একটি হল পিতা হিসেবে ও অপরটি হল আমীরুল মুমিনীন হিসেবে । তিনি বললেন, তোমার নবী ও তোমার পিতার দাবির প্রেক্ষিতে এখন বল, তুমি কি ইয়াহ্‌দীদের খপ্পরে পড়ে মদ পান করেছ? সে বলল, হা, তবে আমি তাওবা করেছি। তিনি আবার জিজ্ঞেস করলেন, হে আমার প্রিয় সন্তান! আমি তোমাকে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞেস করছি, তুমি কি বনী নাজ্জারের বাগানে গিয়েছিলে এবং এক যুবতীর সাথে পাপাচারে লিপ্ত হয়েছিলে? এ প্রশ্ন শুনে আবু শাহমা চুপ হয়ে গেল ও কীদতে লাগলো । তিনি বললেন, হে বস! লজ্জার কিছু নেই, সত্য কথা বলো। আল্লাহ সত্যবাদীকে ভালোবাসেন। সে বলল, হী, আমার ছ্বারা তা সংঘটিত হয়েছে এবং আমি সেজন্য তাওবাও করেছি। উমর রা. তার জবাব শুনে জামা ধরে টেনে হিচড়ে মসজিদের চত্বরে নিয়ে আসলেন। আবু শাহমা তখন কেঁদে বলল, হে আমার পিতা! তরবারি দিয়ে আমাকে দুই টুকরা করে ফেলুন, জনসমক্ষে নিয়ে আমাকে লজ্জা দিবেন,না। তিনি, বললেন, তুমি কি এই আয়াত পাঠ করনি 05 2805 05 ফি, ১৯%॥ “মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করেপ। অতঃপর তিনি তাকে টেনে নিয়ে মসজিদে নববীর চত্রে নবী স. -এর সাহাবীদের সামনে হাযির করে বললেন, যুবতী সত্য কথা বলেছে এবং আবু শাহমা তা স্বীকার করেছে। অত:পর তার গোলাম আফলাহকে বললেন, একে শক্ত হাতে ধরো ও কঠোরভাবে কশাঘাত করো এবং এ ব্যাপারে বিন্দুমাত্র শৈথিল্য প্রদর্শন করবে না। আফলাহ আপারগতা প্রকাশ করলো। তিনি বললেন, আফলাহ! আমার আনুগত্য মানে রসূলুল্লাহ স.-এর আনুগত্য ৷ কাজেই যা নির্দেশ তাই কার্যকর করো। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, উমর রা. তার ছেলে আবু শাহমার জামা খোলালেন। এদৃশ্য দেখে উপস্থিত সকলে কান্নায় ভেঙে পড়লেন। আবু শাহমা কাতর কণ্ঠে বললেন, হে পিতা! আমার উপর অনুগ্রহ করুন। একথা শুনে উমর রা.ও কেদে কেঁদে বললেন, তোমার প্রতিপালক তোমার প্রতি রহম করুন। আমি তোমার উপর দণ্ড এজন্য কার্যকর করছি যেন আমাদের প্রতিপালক তোমার ও আমার উপর. রহম করেন। অতঃপর তিনি বললেন, হে আফলাহ! কশাঘাত শুরু করো। সে চাবুক মারা শুরু করলো । আবু শাহমা কাতরাতে থাকলো । আফলাহ যখন সত্তরটি চাবুক মারলো তখন আবু শাহমা বলল, হে আমার পিতা! আমাকে এক ঢোক পানি পান করান। তিনি বললেন, হে আমার পুত্র! যদি আল্লাহ তোমাকে পরিত্র করেন তাহলে মহানবী ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।