১৪২ ইসলামী আইন ও রিচার উমর রা.-এর ন্যায়বিচারের দৃষ্টান্ত মুজাহিদ র. বলেন, একদিন আমরা ইবনে আব্বাস রা. -এর মজলিসে বসে আবু বকর ও উমর রা.. -এর ফযীলত সম্পর্কে আলোচনা. করছিলাম। ইবনে আব্বাস রা. যখন উমর রা.-এর আলোচনা শুনতে পেলেন তখন এত বেশি কাদলেন যে, তিনি অচেতন হয়ে পড়লেন। এরপর তিনি বললেন, আল্লাহ তার প্রতি রহম করুন। তিনি কুরআন পড়তেন, আমল করতেন এবং আল্লাহর নির্দেশিত দণ্ডবিধি কার্যকর করে গেছেন। তিনি আল্লাহর নির্দেশ পালনের ব্যাপারে কোন নিন্দুকের নিন্দার পরোয়া করতেন না। আমি স্বচক্ষে দেখেছি, তিনি দণ্ড কার্যকর করতে গিয়ে তার ছেলেকে মেরেই ফেলেছেন। তাঁকে বলা হল, হে আল্লাহর রসূলের চাচাত ভাই! ঘটনাটির পূর্ণ বিবরণ দিন। তিনি বললেন, আমি একদিন মসজিদে নববীতে বসা ছিলাম । তখন আরো কতিপয় লোক উমর রা.-এর মজলিসে বসা ছিল। এ সময় এক যুবতী এসে বলল, “আসসালামু আলাইকা ইয়া আমীরাল মুমিনীন।” তিনি জবাবে বললেন, ওয়া আলাইকিস-সালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কিছু বলার আছে কি? সে বলল, হা, আমার পেটে জন্ম নেয়া এ বাচ্চাটি আপনার । তিনি বললেন, আমি তো তোমাকে চিনিই না। একথা শুনে যৃবত্তী কেদে ফেলল এবং বলল, হে আমীরুল মুমিনীন! সন্তানটি আপনার ওঁরসজাত নয় বটে, তবে আপনার ছেলের গুরসজাত। তিনি জিজ্ঞেস করলেন, হালাল পথে, না হারাম পথে? সে বলল, আমার পক্ষ থেকে হালাল পথে কিন্তু তার পক্ষ থেকে হারাম পথে । তিনি বললেন, সেটা কীভাবে? আল্লাহকে ভয় করে সত্য কথা বল। সে বলল, আমীরুল মুমিনীন! বেশ কিছু দিন পূর্বে আমি একদিন বনী নাজ্জারের এক বাগানের নিকট দিয়ে যাচ্ছিলাম। তখন আপনার ছেলে আবু শাহমা মদ্যপ অবস্থায় আমার কাছে আসে। ইয়াহ্দীদের খপ্পরে পড়ে সে মদ পান করেছিল। সে আমার সাথে তার কামনা চরিতার্থের প্রস্তাব দিল এবং আমাকে বাগানে টেনে নিয়ে তার কামনা চরিতার্থ করলো। আমি অচেতন হয়ে পড়েছিলাম । আমি এ ঘটনা আমার আত্তীয়-স্বজনের কাছে গোপন রেখেছিলাম । এক সময় বাচ্চার অস্তিত্ব আচ করতে পেরে অন্যত্র চলে গেলাম। সেখানে আমার এ শিশুটি জনন নিয়েছে। আমি শিশুটিকে মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু তা সম্ভব হয়নি। তাই আপনি আমার ও তার ব্যাপারে আল্লাহর নির্দেশিত ফয়সালা কার্যকর করুন” । খলীফা -উমর রা. তৎক্ষণাৎ ঘোষককে লোক জমায়েত করার নির্দেশ দিলেন। লোকজন মসজিদ প্রাঙ্গণে একত্র হলো। তিনি বললেন, আপনারা থাকুন, আমি এক্ষুণি আসছি। অতঃপর তিনি আমাকে বললেন, তুমি আমার সাথে এসো । তিনি ঘরে গিয়ে হুংকার ছেড়ে বললেন, আবু শাহমা কি ঘরে আছে? তাকে জানানো হল, সে আহার করছে। তিনি ঘরে ঢুকে বললেন, হে আমার সন্তান! খানা খেয়ে নাও, স্ম্বত্ত এটাই তোমার শেষ খাবার। ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।