ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম ১৪১ মহানবী স.-এর বক্তব্য ছিল, অপরাধীকে ক্ষমা করতে হলে আমার কাছে মোকদ্দমা উপস্থাপন করার পূর্বেই ক্ষমা করো। তিনি বলেছেন, “হদ্দ আরোপিত হতে পারে এ ধরনের অপরাধ তোমাদের নিজেদের মধ্যে আপোসে ক্ষমা করো। কিন্ত যা হদ্দ হিসাবে আমার কাছে পৌছেছে তা অবধারিত হয়ে গেছে”।৮০ একদা নবী স.-এর কাছে এক চোরকে ধরে আনা হলে তিনি তার হাত কাটার নির্দেশ দেন এবং কীদতে থাকেন। তাকে বলা হলো, হে আল্লাহর রসূল! আপনি কাদছেন? তিনি বললেন : কেন কাদব না! তোমাদের সামনে আমার উম্মাতের হাত কাটা হচ্ছে। সাহাবাগণ বললেন : হে আল্লাহর রসূল! আপনি কি তাকে ক্ষমা করে দিতে পারেন না? তিনি বললেন, “নিকৃষ্ট শাসক হচ্ছে এঁ ব্যক্তি যে আরোপিত হন্দসমূহ ক্ষমা করে দিয়েছে” ।”* উপরোক্ত বক্তব্য থেকে সহজেই প্রতীয়মান হয় যে, মহানবী স.-এর প্রধান লক্ষ ছিল মানুষের সংশোধন, ধ্বংস কিংবা শাস্তিদান নয়। তবে যে শাস্তি তিনি কার্যকর করেছিলেন তা ছিল মূলত সমাজের শাস্তি-শৃঙ্খলা বিধান এবং জালিমের নিকট থেকে মজলুমের অধিকার আদায় করে দেয়ার জন্য। খুলাফায়ে রাশেদীনের আমলে বিচারব্যবস্থা খুলাফায়ে রাশেদীন তাদের আমলে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন তা নিয়রূপ - আবু বকর রা.-এর ন্যায়বিচারের দৃষ্টান্ত মহানবী স.-এর ইস্তিকালের সংবাদ শুনে যারা আনন্দ প্রকাশ করেছিলেন মালিক ইবনে নুয়ায়রা তাদের অন্যতম। তাকে থেফতার করে খালিদ ইবনে ওয়ালীদ রা. (মূ. ২১হি/৬৩১ ধি)-এর নিফট পেশ করা হয়। তিনি তার সাথে কথা বলার সময় মহানবী স.-এর ব্যাপারে তার বিরূপ শব্দ চয়ন করতে শোনতে পান। সে সময় খালিদ রা.-এর নির্দেশে যিরার ইবনে আহওয়ার রা. তাকে হত্যা করেন। নুয়ায়রার হত্যার ব্যাপারে আবু কাতাদা ও উমর রা. ভিন্নমত পোষা করে খালিদ ইবনে ওয়ালীদ রা.-এর বিচার দাবি করেন। আবু বকর রা. উভয় পক্ষের কথা শুনে এমর্মে ফয়সালা দেন যে, যুদ্ধনীতি দৃষ্টে খলিদের ক্ষেত্রে কিসাস ও বরখাস্ত কোনটাই প্রযোজ্য নয়। তিনি বায়তুলমাল থেকে মালিক ইবনে নুয়ায়রার রক্তপণ আদায় করে দেন। এ ঘটনা থেকে ইসলামের শত্রুদের ব্যাপারে সুবিচার কায়েমের ক্ষেত্রেও আবু বকর রা.-এর সতর্কতার বিষয়টি লক্ষ করা যায়।”২ রি . ইমাম আবূ দাউদ, আস-সুনান, অধ্যায় : আল-হুদুদ, অনুচ্ছেদ : ইউফি আনিল হুদুদ মা-লাম তাবলীগিস-সুলতান, প্রাণুক্ত, পৃ. ১৫৪২ *১. ইবনে হাজার আল-আসকালানী, কাতহুল বারী, আল-কাহেরা : মাতবাআতুস সাআদাহ, খ. ১২, পৃ. ৮৯৯০। *২. মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী, ইসলামের ইতিহাস, বাংলা মাওলানা আবদুল মতীন 'জালালাবাদী ও অন্যান্য, ঢাকা : ইসলামিক ফাউপ্ডেশন বাংলাদেশ, ২০০৩, খ. ১, পৃ. ২৮১ ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।