১৪০ ইসলামী আইন ও বিচার এবং অপরাধ প্রমাণিত হলে তিনি চোরের হাত কাটার নির্দেশ দিতেন এবং সে রায় কার্যকর করা হতো । হাদীসে উল্লেখ আছে, “জাবির রা. বলেন, একবার এক মাখযুমী মহিলা চুরি করলো। অতঃপর সে নবী সহধর্মিনী উম্মে সালামা রা.-এর মাধ্যমে নবী স.-এর কাছে সাহায্য প্রার্থনা করলো। নবী স. বললেন, যদি ফতিমাও চুরি করতো, তবে আমি তার হাত কেটে দিতাম। এরপর মহিলাটির হাত কেটে ফেলা হলো” ।* বেত্রাঘাত ও নির্বাসন $ অবিবাহিত ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হলে এবং অপরাধ প্রমাণিত হলে নবী স. তাকে একশটি বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন্রে শান্তি দিতেন। এছাড়া তিনি নেশাঘস্তকে আশিটি বেত্রাঘাত কিংবা জুতা ছারা চক্লিশটি আঘাত করার নির্দেশ দিয়েছিলেন ।* অন্তরীণ বা আটক $ মহান্বী স. প্রবর্তিত বিচার ব্যবস্থায় কোন নির্দিষ্ট জেলখানা ছিল না। তবে তিনি কখনো কখনো অপরাধীকে মসজিদের পাশে আটক করে রাখতেন। যেমন সুমামা ইবনে উসাল নবী স.-কে হত্যার উদ্দেশ্যে মদীনায় এসেছিল। সেমতে তাকে মসজিদের একটি খুঁটির সাথে তিন দিন বেঁধে রাখা হয়েছিল।”? এছাড়া সামর্থ্য থাকা সত্তেও খণ গ্রহীতা যথাসময়ে খণ পরিশোধ না করার ক্ষেত্রে মহানবী স. তাকে সার্বক্ষণিক নজরে রাখার জন্য খণদাতাকে নির্দেশ দিয়েছিলেন, যা এক ধরনের নজরবন্দী। অনুরূপভাবে যাবজ্জীবন বন্দী করে রাখার অনুমতি বা নির্দেশ মহানবী স.-এর বিচারব্যবস্থায় ছিলো । যেমন, কুর'আন মাজীদে এসেছে ঃ “তবে তাদেরকে ঘরে অবরুদ্ধ করে রাখবে, যে পর্যন্ত না তাদের মৃত্যু হয়” ।*” শাস্তি প্রয়োগ না করার জন্য সুপারিশ নিষিদ্ধ মহানবী স. ছিলেন একাধারে করুণার আধার এবং অপরদিকে ছিলেন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় শ্রেষ্ঠতম নমুনা। কাজেই যখন তিনি বিচার কার্যক্রম চূড়ান্ত করতেন তখন শাডতি প্রয়োগের সময় কোন প্রকার সুপারিশ গ্রহণ করতেন না। যেমন মাখযূম গোব্রের এক মহিলা চুরি করে ধরা পড়লে তিনি তার হাত কাটার নির্দেশ ছিলেন। তার কাছে শাস্তি মওকৃফ করার জন্য সুপারিশ করা হলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সৃপারিশকারীকে বললেন :. “তুমি আমার কাছে আল্লাহর নির্ধারিত হন্দসমূহের কোন একটি ইন্দ মওকুফের সুপারিশ করছো?» ". ইমাম মুসলিম, সহীহ মুসলিম, অধ্যার : আল-হুদৃদ, অনুচ্ছেদ £ কাতউস-সরিকিল শারীফ ওয়া গায়রিহি ওয়ান নাহয়ি আনিশ শাফাআত ফিল-হুদৃদ, প্রাশুক্ত, পৃ. ৯৭৭। ৯. ইমাম তিরমিহী, জামে আত-তিরমিবী, অধ্যার : আল-হুদুদ, অনুচ্ছেদ : ম জআফী হন্দিস-সুকরান্ ক, পু. ১৭৯৮ "*. ইমাম বুখারী, সহীহ আল-বৃখারী, অধ্যায় : আস-সালাত, অনুচ্ছেদ : আল-ইগতিসালু ইযা আসলামা ওয়া রাবাতাল আসীর আয়যান ফিল-মাসজিদ, প্রাগুক্ত, পৃ. ৩৯। +৮. আল-কুরআন, ৪: ১৫। *. ইমাম তিরমিযী, জামে আত-তিরমিযী, অধ্যায় : আল-হুদুদ, অনুচ্ছেদ :. মা জাআ ফী কারাহিয়াতি আন ইয়াশফাআ ফিল হুদুদ, প্রাণ, পৃ. ১৭৯৭। ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।