ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম ১৩৯ সে যদি তার কথায় সত্যবাদী হয়ে থাকে এবং তাকে যদি এমতাবস্থায় তোমরা হত্যা করো, তবে তোমরা জাহান্নামে প্রবেশ করবে । তখন তারা হত্যাকারীকে ছেড়ে দিলো” ।”১ উল্লেখ্য যে, মহানবী স. অভিযুক্ত ব্যক্তিকে শররী শাস্তি থেকে মুক্তিদানের যথাসাধ্য চেষ্টা করতেন এবং কোন যৌক্তিক পথ আছে কি না সেজন্য তিনি বারবার বলতেন, “হদ্দ থেকে মুক্তিদানের কোন সুযোগ থাকলে তোমরা হচ্দ প্রতিহত করো” ।২ ২. কোন কোন ক্ষেত্রে মহানবী স. অপরাধীকে তাওবা করার আহবান জানাতেন। আবূ উমায়্যা আল্-মাখযুমী রা. বলেন, নবী স.-এর দরবারে একটি চোর আনা হলো। সে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চুরির অপরাধ স্বীকার করলো । কিন্তু তার কাছে চুরিকৃত কোন দ্রব্য পাওয়া গেল না। নবী স. তাকে বললেন : তোমার ভাইয়ের মাল তুমি চুরি করলে? সে বললো : হা । নবী স. তার কথা এভাবে দুই কিংবা তিনবার পুনরাবৃত্তি করলেন। অতঃপর তার নির্দেশে লোকটির হাত কাটা হলো। এরপর তাকে নবী স. -এর নিকট নিয়ে আসা হলো। তিনি তাকে বললেন : তুমি . আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তাওবা করো। সে বললো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাওবা করছি। বর্ণনাকারী বলেন, অন্তত নবী স. তিনবার বললেন : হে আল্লাহ! তুমি তার তাওবা কবুল করো” "৩ ৩. মহানবী স.-এর জীবদ্দশায় আইন বিভাগ ও নির্বাহী বিভাগ পৃথক ছিল না এবং প্রয়োজন ও ছিল না। সুতরাং তিনি বিচারক হিসেবে রায় প্রদান করে প্রধান নির্বাহী হিসেবে বিচারের রায় কার্ধকর করতেন। তিনি যে কয় প্রকারের শাস্তি কার্যকর করেছিলেন তার কয়েকটির উদাহরণ নিম্নরূপ : মৃত্যুদণ্ড ঃ ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে নিহত ব্যক্তির অভিভাবক দিয়াত গ্রহণে অসম্মত হলে কিংবা অভিভাবক না থাকলে নবী স. মৃত্যুদণ্ড কার্যকর করতেন। বর্ণিত আছে যে, “তিনি ব্যভিচারের অপরাধে এক মহিলাকে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন, এমনকি তিনি নিজেও পাথর নিক্ষেপ করেছিলেন” ।+ হস্তকর্তন $ এই শান্তি কেবল চুরি ও ডাকাতির ক্ষেত্রে প্রযোজ্য । নবী স.-এর জীবদ্দশায় যে সমস্ত চুরির ঘটনা সংঘটিত হয়েছে সে সকল ঘটনায় চোর ধরা পড়লে *. ইমাম তিরমিবী, জামে আত-তিরমিধী, অধ্যায় : আদ-দিয়াত, অনুচ্ছেদ : মা জীআ ফী হুকমি ওয়ালিয়্যিল কাতীল ফিল-কিয়াস ওয়াল আকরি, প্রাণ্ক্ত, পৃ. ১৭৯৪। *ং, ইমাম ইবনে মাজাহ, আস-সুনান, অধ্যায় : আল-হুদৃদ, অনুচ্ছেদ : আস-সাতরল মুমিন ওয়া দাফয়িল হুদূদ বিশ-শুবহাত, প্রাগুক্ত, পৃ. ২৬২৯ **. ইমাম নাসারী, আস-সুনান, অধ্যায় : কাতউস সারিক, অনুচ্ছেদ : তালকীনুস-সারিক, প্রানতক্ত, পৃ. ২৪০৩। *. ইমাম আবূ দাউদ, আস-সুনান, অধ্যায় : আল-হুদুদ, অনুচ্ছেদ ; ফী রাজমিল ইয়াহুদিইন, প্রাুক্ত, পৃ. ১৫৪৯। ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।