ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ ইসলামী আইন ও বিচার এভাবে মহানবী স. উচ্চ আদালতে নিম্ন আদালতের রায় পর্যালোচনা করে বহাল রাখতেন অথবা বাতিল করতেন। | আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, “নবী স. খালিদ ইবনুল ওয়ালীদ রা.-কে বনু জাধিমার বিরুদ্ধে পাঠালেন। তিনি তাদেরকে দীনের দাওয়াত. দিলে তারা বললো, আমরা স্বধর্ম ত্যাগ করলাম, আমরা স্বধর্ম ত্যাগ করলাম। খালিদ রা, আমাদের কতককে এমর্মে আদেশ দিলেন যে, আমরা যেন নিজ নিজ বন্দীকে হত্যা করি। আমি বললাম: আল্লাহর শপথ! আমি আমার বন্দীকে হত্যা করবো না এবং আমাদের সাথীদের কেউই তার বন্দীকে হত্যা করবে না (কারণ বিষয়টি সন্দেহযুক্ত)। অবশেষে আমরা নবী স.-এর দরবারে ফিরে এলাম এবং বিষয়টি তাকে অবহিত করলাম। নবী. স. দু'হাত তুলে বললেন : 'হে আল্লাহ! খালিদ যা করেছে আমি তা থেকে মুক্ত' । একথাটি তিনি দু'বার বললেন” 1১৯ মোটকথা মহানবী স. তার বিচার কার্যক্রমে আপিল করার সুযোগ রেখেছিলেন। তবে তিনি কখনো নিম্ন আদালতের রায় বহাল রাখতেন, আবার কখনো তা বাতিল করে দিয়ে নতুনভাবে রায় প্রদান করতেন কিংবা নিম্ন আদালতের রায়কে বাতিল ঘোষণা করতেন। (6) রায় কার্যকরকরণ ১. শাস্তি কার্যকর করার ব্যাপারে বাদীকে এখতিয়ারদান ৪. শাস্তি প্রয়োগ না করার সুপারিশ নিষিদ্ধকরণ ১. মহানবী স. কখনো কখনো অপরাধীকে “বিশেষত হত্যার প্রতিশোধের ক্ষেত্রে' বাদীর নিকট সোপর্দ করে বলতেন, “যে ব্যক্তি স্বেচ্ছায় কোন মুমিন ব্যক্তিকে হত্যা করবে তাকে নিহতের অভিভাবকদের নিকট সোপর্দ করা হবে। তারা ইচ্ছা করলে তাকে হত্যা করবে অন্যথায় ইচ্ছা করলে দিয়াত গ্রহণ করবে”।” আবু হুরায়রা রা. বলেন, “রসূলুল্লাহ স.-এর যুগে জনৈক ব্যক্তি নিহত হলে হত্যাকারীকে নিহত ব্যক্তির অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়। হত্যাকারী বললো, হে আল্লাহর রসূল! আল্লাহর শপথ! আমি তাকে হত্যা করতে চাইনি । রসূলুল্লাহ স. বললেন : ৬. ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায় :আল-আহকাম, অনুচ্ছেদ ; ইযা কাযাল হাকিমু বি- জাওধিন আও খিলাকি আহলিল ইলম ফাহয়া রাচ্মুন, প্রাণ্ুক, পৃ. ৫৯৯। ৭০ ইমাম তিরমিযী, জামে আত-তিরমিযী, অধ্যায় : আদ-দিয়াত, অনুচ্ছেদ : মা জাঁআ ফিদ-দিয়াতি কাম হিয়া মিনাল ইবিল, প্রাগুক্ত, পৃ. ১৭৯২। ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।