ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম ১৩৭ বদর যুদ্ধে আফরার দুই পুত্র যথাক্রমে মুআয ও মুআওয়িয দাবি করে যে, তারা আবু জাহলকে হত্যা করেছে এবং উভয়ে নিহতের সম্পদ দাবি করে । বিষয়টি নবী স.-এর দরবারে উত্থাপন করা হলে তিনি বললেন, তোমাদের উভয়ের তরবারি আমাকে দেখাও। মহানবী স. তা দেখে বললেন, এ ব্যক্তিই আবূ জাহলকে হত্যা করেছে, কারণ তার তরবারিতে রক্তের দাগ আছে। অতএব তাকেই তিনি আবু জাহলের সম্পদ দান করেছিলেন।১৭ (ঞ) আগীলের অনুমতি মহানবী স.-এর বিচার প্রক্রিয়ায় আপীল করার অনুমতি ছিল। যেমন কোন আঞ্চলিক আদালতে ফয়সালাকৃত বিষয়ে কেউ কেউ সুপ্রিম কোর্ট তথা মহানবী স.-এর আদালতের দ্বারস্থ হতো। ইমাম বায়হাকী র. বলেন, আলী রা. বলেছেন : “রসূলুল্লাহ স. আমাকে ইয়ামানে প্রেরণ করেন। সেখানে এক সম্প্রদায় সিংহ শিকার করার উদ্দেশ্যে উচু ভূমিতে গর্ত খনন করলো এবং একটি সিংহ সেই গর্তে পতিত হলো । এক ব্যক্তি উক্ত গর্তে পড়ে গেল এবং সে আরেকটি লোককে ধরার কারণে সেও গর্তে পড়ে গেল এবং ধরাধরি করতে করতে আরো দু'জন গর্তে পড়ে তারা মোট চারজন হয়ে গেল। সিংহ তাদের আঘাত করায় তারা সবাই নিহত হলো। নিহতদের জ্ঞাতি-গোষ্ঠী কূপ খননকারীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো। ফলে উভয় পক্ষের মাঝে যুদ্ধ বেধে যাওয়ার উপক্রম হলো। আলী রা. বলেন, আমি তাদের কাছে এসে বললাম : তোমরা চার ব্যক্তির জন্য কি দুশো লোককে হত্যা করবে? তোমরা এসো, আমি তোমাদের মাঝে ফয়সালা করে দেই। তোমরা যদি সনতষ্ট থাকো, তবে এটাই তোমাদের জন্য ফয়সালা ধরে নিবে । আর যদি মানতে অস্বীকার করো, তবে তোমরা তা রসূল স.-এর দরবারে উ্থাপন করতে পারো । কেননা তিনিই বিচার-মীমাংসার ক্ষেতে অধিক উপয়ুক্ত। তিনি বললেন : প্রথম ব্যক্তির জন্য দিয়াতের এক চতুর্থাংশ, ছিতীয় ব্যক্তির জন্য দিয়াতের এক -তৃতীয়াংশ, তৃতীয় ব্যক্তির জন্য দিয়াতের অর্ধেক এবং চতুর্থ ব্যক্তির জন্য পূর্ণ দিয়াত। তিনি এ দিয়াত এ চার গোত্রের উপর ধার্ধ করেন যারা গর্তের কিনারায় উপস্থিত হয়েছিল। এ ফয়সালায় তাদের কেউ অসন্তরষ্ট হলো এবং কেউ সন্ত্রষ্ট হলো। অতঃপর তারা নবী স.-এর দরবারে এলো এবং ঘটনাটি তীর কাছে কানা করলো। তিনি বলেন, আমি তোমাদের মাঝে বিষয়টি ফয়সালা করে দিবো । একজন বললো, আলী রা. আমাদের মাঝে ফয়সালা করে দিয়েছেন এবং সে আলী রা.-এর ফয়সালা তীর নিকট কানা করলো। রসুলুল্লাহ স. বললেন: আলী যা ফয়সালা করেছে সেটাই যথার্থ” ৬৮ ৬৭. ইবনে ফারহুন, তাবসিরাতুল হুককাম ফী উসৃলিল আকযিয়াতি ওয়া মানাহীলিল আহকাম, তা.বি, ১৯৯৫, খ. ২, পৃ. ২২১। ৬. ইমাম বায়হাকী, আস-সুনান, প্রাণ, খ. ১৮, পৃ. ৭৫। ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।