ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ ইসলামী আইন ও বিচার প্রতিহত করবে। যদি রেহাই দেয়ার কোন সুযোগ থাকে তবে তাকে তার পথে ছেড়ে সিট রাউি ভারি হর ক্ষমা করা উত্তম” ।৬ কে) রায় ঘোষণা মহানবী স.-এর বিচার কার্যক্রম পরিচালনায় রায় ঘোষণার ক্ষেত্রে দু'টি বিষয়ের প্রতি লক্ষ রাখতেন। যথা- ১. বিচারে পূর্ণ ইনসাফ কায়েম করা ২. বিচার শরী“আ ভিত্তিক হওয়া স্হানবী স,. কুরআন মাজীদ্বের আলোকে বিচার-ক্কয়সালা করতেন এবং তার নিয়োগকৃত বিচারকগণও কুরজ্সান-সুন্নাহর ভিভিতে রায় দিতেন। তবে কুরআন- সুন্নাহ'য় সরাসরি সমাধান না পাওয়া গেলে নিজস্ব মতামতের আলোকে সার্বিক দিক বিবেচনা করে রায় ঘোষণা করতেন। তারা কখনো শরী“আত-বিরোধী রায় ঘোষণা করতেন না। কেননা মহানবী স. বলেছেন, “আমি এমন ব্যক্তি নই যে, হালালকে ' হারাম করতে পারি এবং হারামকে হালাল করতে পারি” ।৬ মানুষ ভুলের উধের্ব নয় এবং অধিক কল্যাণের কথা বিবেচনা করে বিচারক তার রায় ঘোষণা করার পর রায় পুনর্বিবেচনা করতে পারেন। মহানবী স.ও মাঝে মাঝে এরূপ করতেন। বর্ণিত আছে, “হযরত যুবাইর ইবনুল আওয়াম রা. এবং এক আনসার সাহাবী মহানবী স.-এর দরবারে একটি পানির নালা নিয়ে বিরোধ সম্পর্কিত বিষয় মীমাংসার জন্য আসে । তিনি প্রথমে রায় দিয়েছিলেন যে, যুবাইর রা. তার: বাগানে পানি দেয়ার পর আনসার সাহাবীকে পানি ছেড়ে দিবেন। কিন্তু লোকটি পক্ষপাতিত্ব প্রশ্ন তুলে বলে, যুবাইর রা. নবী স. -এর আত্মীয় হওয়ায় তার পক্ষে রায় দিয়েছেন। এতে নবী স. ভীষণ ক্ষুব্ধ হন এবং এ ব্যক্তির আদালত অবমাননার শাস্তি স্বরূপ তিনি রায় পুনর্বিবেচনা করলেন এবং বললেন : হে যুবাইর! তোমার বাগানে পানি দিবে এবং আইল বরাবর না হওয়া পর্যন্ত পানি আটকে রাখবে” ৬৫ এছাড়াও রায় ঘোষণার ক্ষেত্রে রায়ের যৌক্তিকতা ও সাক্ষ্য-প্রমাণ সম্পর্কে নবী স. সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত রায় ঘোষণা করতেন না। তিনি বলেছেন, “দিবালোকের ন্যায় জ্ঞাত থাকলে তুমি সাক্ষ্য দিবে, অন্যথায় বিরত থাকবে” । ৬ ৬. ইমাম তিরমিযী, জামে আত-তিরমিযী, অধ্যায় : আল-হুদৃদ, অনুচেছদ : মা জাআ ফী দারয়িল হুদৃদ, প্রাগুক্ত, পৃ. ১৭৯৬। ৬. ইমাম আবূ দাউদ, আস-সুনান, অধ্যায় : আন-নিকাহ, অনুচ্ছেদ : মা ইউকরাহু আইমুযমাআ বাইনাহুন্না মিনান নিসায়ি, প্রাগুক্ত, পৃ. ১৩৭৫। ৬. ইমাম তিরমিবী, জামে আত-তিরমিষী, অধ্যায় : আল-আহকাম, অনুচ্ছেদ : মা জাআ ফির- রাজুলায়নি ইয়াকুনু আহাদাহুমা আসকানা মিনাল আখিরি ফিল-মায়ি, প্রাশ্ুক্ত, পৃ. ১৭৮৮। ৬. ইমাম বায়হাকী, আস-সুনান, প্রাগুক্ত, খ. ১০, পৃ. ১৫৬। ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।