ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম ১৩৫ অপর এক হাদীসে আলকামা ইবনে ওয়াইল র. সূত্রে বর্ণিত আছে, “হাযরামাণ্তের এক ব্যক্তি এবং কিন্দার এক ব্যক্তি নবী স. -এর কাছে আসে । হাযরামাওতের লোকটি বললো, হে আল্লাহর রাসূল! এ ব্যক্তি আমার একখণ্ড জমি দখল করে নিয়েছে। কিন্দার লোকটি বললো, এতো আমার সম্পদ এবং তা আমার দখলেই আছে। এতে তার কোন স্বত্ব নেই। নবী স. হাযরামাওতের লোকটিকে বললেন : তোমার কোন সাক্ষী আছে কি? সে বললো, না। তখন তিনি বললেন, তবে তোমাকে তার শপথের উপর নির্ভর করতে হবে। লোকটি বললো, হে আল্লাহর রসূল! এ লোকটি তো ফাসিক। কিসের শপথ করা হচ্ছে সে ব্যাপারে তার কোন পরোয়া নেই, সে বিন্দুমাত্র ভীত হবে না। তিনি বললেন: এছাড়া তোমার আর কোন গত্যন্তর নেই। ব্ণনাকারী বলেন, কিন্দী শপথ করার জন্য এগিয়ে এলে রসূলুল্লাহ স. বললেন : সে যদি অন্যায়ভাবে তোমার সম্পদ আত্মসাৎ করার জন্য মিথ্যা শপথ করে, তবে সে আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থিত হবে যে, আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিবেন” 1৬০ চে) স্বীকারোক্তি মহানবী স.-এর যুগে বেশির ভাগ লোকই কৃত অপরাধ স্বীকার করতো এবং তিনি তাদের স্বীকারোক্তি স্বাভাবিক নিয়মের আওতায় গ্রহণ করতেন এন্বং তার ভিত্তিতে রায় প্রদান করতেন। যেমন মাইয আল-আসলামী ও গামিদীর স্বীকান্নোক্তির ভিত্তিতে তিনি তাদেরকে রজম করার নির্দেশ দিয়েছিলেন।*১ (ছ) সরেধমীনে তদস্ত মহানবী স. তীর বিচার কার্যক্রমে অভিযুক্ত ব্যক্তির পারিপার্িকতা যাচাই করতেন। মাইয আসলামীর ঘটনা থেকে তা বুঝা যায়, “সে যখন তার কৃতকর্মের জন্য শাস্তি কার্যকর করতে আহবান জানাল তখন নবী স. তার পরিবারের লোকদের ডাকাঙ্গেন এবং তাদের কাছে খৌজ খবর নিলেন যে, তার মাঝে কোন পাগলামী আছে কি-না? তারা বললো, সে সম্পূর্ণ সুস্থ। নবী স. পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহিত, না অবিবাহিত? সে বললো, আমি বিবাহিত। অতঃপর নবী স. তাকে প্রস্তরাঘাতে হত্যা করার নির্দেশ দিলেন” ।৬ জে) সন্দেহের সুযোগ অভিযুক্ত ব্যক্তি ভোগ করতে পারে মহানবী স. সন্দেহযুক্ত অবস্থায় যতদুর সম্ভব মুসলিমদেরকে দণ্ড থেকে অব্যাহতি দিতেন। যেমন তিনি বলেছেন, “যতদূর সম্ভব তোমরা মুসলমানদের থেকে হদ্দ ৬০. ইমাম আবু দাউদ, আস-সুনান, অধ্যায় : আল-কাযা, অনুচ্ছেদ : শাহাদাতু আহলিয-যিম্মাতি ফিল ওয়াসিয়্যাতি ফিস-সাকারি, প্রাগুক্ত, পৃ. ১৪৯০। ৬. ইমাম মুসলিম, সহীহ মুসলিম, অধ্যায় : আল-হুদুদ, অনুচ্ছেদ : মান ই'তারাফা আলা নাকসিহি বিয-যিনা, প্রাণুক্ত, পৃ. ৯৭৭ ৬২. প্রাণ্ুক্ত ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।