ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ ইসলামী আইন ও বিচার €ঘ) সাক্ষ্য গ্রহণ ও দলীল-প্রমাণ উপস্থাপন মহানবী স. বিচারকার্য সম্পাদনকালে বাদীকে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করার নির্দেশ দিতেন। মহানবী স. বলেন, “বাদীর দায়িত্ব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা এবং বিবাদীর দায়িত্ব শপথ করা” ।% ্‌ অপর এক হাদীসে আছে, “মানুষের দাবির ভিত্তিতেই যদি সব কিছু দিয়ে দেয়া হয় তবে তারা কোন কওমের রক্ত কিংবা সম্পদও দাবি করে বসবে । কাজেই বাদী সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবে এবং যে তা অস্বীকার করে (বিবাদী) তাকে শপথ করতে হবে” 1৫ আরো উল্লেখ্য যে, সাক্ষ্যদানের ক্ষেত্রে যারা ইনসাফের প্রমাণ দিবে মহানবী স. তাদের প্রাধান্য দিতেন। এ পর্যায়ে আল-কুরআনে বলা হয়েছেঃ “এবং তোমাদের মধ্য থেকে দু'জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। আর তোমরা আল্লাহ্‌র জন্য সঠিক সাক্ষ্য দিরে”।৫ মহানবী স. বলেছেন, “খিয়ানতকারী পুরুষ ও নারীর সাক্ষ্য, যেনার অপবাদ আরোপের কারণে শাস্তি ভোগকারী পুরুষ ও নারীর সাক্ষ্য, বিপক্ষের প্রতি বৈরিতা পোষণকারীর সাক্ষ্য, মিথ্যাবাদী সাক্ষীর সাক্ষ্য, কোন পরিবারের পক্ষে তাদের অধীনস্থ লোকদের সাক্ষ্য এবং ওয়ালাআ [মুক্তিপ্রাপ্ত দাসের মুক্তিদাতার পক্ষে) ও আত্মীয়তার সম্পর্কের কারণে কোন ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়” 1৫? অপর এক কানায় আছে, “মহানবী স. জনৈক ব্যক্তির সফর অবস্থায় মৃত্যুকালীন ওসিয়াত অনুসারে তার সম্পদ উত্তরাধিকারীদের নিকট ফেরতদানের ব্যাপারে অমুসলিমদের সাক্ষ্য গ্রহণ করেছিলেন” ।৫৮ অমুসলিমদের সাক্ষ্য খুহণের ক্ষেত্রে এটিই একমাত্র ব্যতিক্রমধর্মী ঘটনা। (ও) শপথ মহানবী স. আল্লাহর নামে শপথ করানোর মাধ্যমে লোকদের মাঝে বিচরকার্য সম্পাদন করতেন। ইবনে আব্বাস রা. বর্ণিত এক হাদীসে উল্লেখ আছে, “রসূলুল্লাহ স. ফয়সালা দিয়েছেন যে, বিবাদীকে শপথ করতে হবে” 1৯ ৫৫. ইমাম তিরমিবী, জামে আত-তিরামিবী, অধ্যায় : আল-আহকাম, অনুচ্ছেদ : মা জাআ ফী আন্লাল বাম্ল্যিনাতা আলাল মুদ্দায়ী ওয়াল ইয়ামীনু আলাল মুদ্দা আলাইহি, প্রাগুক্ত, পৃ. ১৭৮৬। ৫৫. ইমাম বায়হাকী, আস-সৃনান, তা. বি. খ. ১০, পৃ. ২৫২। ৫৬. আল-কুরআন, ৬৫ : ২। ৫৭. ইাম তিরমিষী, জামে আত-তিরমিধী, অধ্যায় : আশ-শাহাদাত, অনুচ্ছেদ : মা জাআ ফী মান লা তাজুযু শাহাদাতুহু, প্রার্ুক্ত, পৃ. ১৮৮৩। «. ইমাম আবূ দাউদ, আস-সুনান, অধ্যায় : আল-কাযা, অনুচ্ছেদ : শাহাদাতু আহলিয-যিম্মাতি ফিল ওয়াসির়্যাতি ফিস-সাকারি, প্রাগুক্ত, পৃ. ১৪৯০। ৭৯. ইমাম. আবূ দাউদ, আস-সুলান, অধ্যায় : আল-কাবা, অনুচ্ছেদ : মা জাআ ফী আন্নাল বার্যিনাতা আসাল মুদ্দায়ী ওয়াল ইয়ামীনু আলাল মুদ্দা আলাইহি, প্রাগুক্ত, পৃ. ১৭৮৬। ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।