ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম ১৩৩ করতেন বলে কোন কোন ঘটনার বিবরণ থেকে জানা যায়। বর্ণিত আছে যে, “খায়বার যুদ্ধে ইয়াহুদীরা আবদুল্লাহ ইবনে সুহাইলকে হত্যা করে। অতঃপর মুহায়্যাসা ও আবদুর ইৰনে সুহাইল রা. মহানবী: স.-এর কাছে ইয়াহ্দীদের বিরুদ্ধে অভিযোগনামা দায়ের করেন। মহানবী স. ইয়াহুদীদেরকে তাদের মতামত জানাবার জন্য লিখিত সমন জারি করেন” ৭১ (গ) আত্মপক্ষ সমর্থনের সুযোগ কোন ব্যক্তি কারো বিরুদ্ধে অভিযোগনামা দায়ের করার পর মহানবী স. অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেন। বর্ণিত আছে, “একবার দু'ব্যক্তি মহানবী স.-এর দরবারে এসে মামলা দায়ের করে। তাদের একজন বললো, হে আল্লাহর রসূল! আপনি আমাদের মাঝে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে দিন। অপরজন বললো, হা, আমাদের মাঝে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে দিন এবং তার পূর্বে আমাকে কথা বলার অনুমতি দিন। মহানবী স. বললেন : হা, বলো। সে বললো, আমার ছেলে তার চাকুরী করতো এবং সে তার স্ত্রীর সাথে ব্যভিচার করে। লোকেরা বললো, তোমার ছেলেকে পাথর মেরে হত্যা করা হবে। অতঃপর আমি একশ বকরী ও একটি দাসীর বিনিময়ে তাকে মুক্ত করে নিয়ে আসি। .... নবী স. বললেন : যার হাতে আমার প্রাণ তার শপথ! আমি অবশ্যই আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের মাঝে ফয়সালা করবো । তা হচ্ছে, তোমার বকরী ও দাসী ফেরত দেয়া হবে, আর তোমার ছেলেকে একশো বেত্রাঘাত ও এক বছরের নির্বাসন দণ্ড দেয়া হবে। অতঃপর তিনি উনাইস রা.-কে বললেন : সে যেন এঁ মহিলার কাছে যায় এবং যদি সে তার অপরাধ স্বীকার করে তবে তাকে প্রস্তরাঘাতে হত্যার করবে। মহিলাটি স্বীকারোক্তি করলে তাকে প্রস্তরাঘাতে হত্যা করা হয়” ।৫২ উপরোক্ত হাদীসের আলোকে বলা যায় যে, বিবাদীর আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। কারু বিবাদীর পিতা তার বক্তব্য পেশ করতে চাইলে মহানবী স. তাকে বক্তব্যদানের অনুমতি দেন। মোটকথা মহানবী স. বিচার কার্যক্রমে বাদী-বিবাদী উভয়ের বক্তব্য শ্রবণ করতেন। বর্ণিত আছে যে, একবার নবী স. আলী রা.-কে বিচারক নিয়োগ করার পর বললেন : “তোমার কাছে যখন দুই ব্যক্তি বিচার প্রার্থনা করে তখন উভয়ের বক্তব্য না শুনে বিচার-ফয়সালা করবে না” ০ ৫১, ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায় : আল-আহকাম, অনুচ্ছেদ : কিতাবুল হাকিম ইলা উম্মালিহি ওয়াল কাধী, প্রাগুক্ত, পৃ. ৬০০। ৫২, ইমাম নাসাঈ, আস-সুনান, অধ্যায় : আদাবুল কৃষাত, অনুচ্ছেদ : সাওনুন-নিসায়ী আন মাজলিসিল হাকাম, আল-কুতুবুস সিত্তাহ, রিয়াদ : দারুস সালাম, ২০০০, পৃ. ২৪৩৩ *. ইমাম তিরমিযী, জামে আত-তিরামিবী, অধ্যায় : আল-আহকাম, অনুচ্ছেদ : মা জাআ ফিল-কাষী লা-ইয়াকযি বাইনাল খাসমাইনি হাত্তা ইয়াসমাআ কালামাহুমা, প্রাণুক্ত, পৃ. ১৭৮৫। //4.10907079071.00)
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।