১৩২ ইসলামী আইন ও বিচার মহানবী স.-এর বিচার পদ্ধতি মহানবী স. বিচারকার্য পরিচালনার জন্য বিভিন্ন নীতিমালা অনুসরণ করতেন এবং অন্যদেরকেও তা অনুসরণ করার নির্দেশ দিতেন। এ সবের আলোকে তার বিচারকার্যক্রমের একটি পদ্ধতি আমাদের সামনে ভেসে উঠে। নিয়ে তার কয়েকটি গুরুতৃপূর্ণ দিক উল্লেখ করা হলো- (ক) অভিযোগ পেশ বেশির ভাগ বিচার কার্যক্রমে দেখা যায়, মহানবী স.-এর দরবারে লোকেরা আরযি পেশ করতো । তবে তা বিভিন্ন পদ্ধতিতে পেশ করা হয়েছে । যেমন- ১. ক্ষতিথবস্ত ব্যক্তি অভিযোগ দায়ের করতে পারে । উদাহরণস্বরূপ কোন ব্যক্তি তার ভাই বা গোত্রীয় কোন ব্যক্তির হত্যার অভিযোগ করেছে কিংবা জমিজমা ইত্যাদির ঝগড়া মীমাংসা করার জন্য আরযি পেশ করেছে। ২. অপরাধী ব্যক্তি নিজেই ঈম্লানের তাকীদে নিজের উপর শাস্তি কার্যকর করার ব্যাপারে আবেদন জানিয়েছে। যেমন, আসলাম গোত্রের মাইয আল-আসলামী নিজের কৃত অপরাধের বিষয় মহানবী স.-কে অবহিত করেছিলেন।* ৩. তৃতীয় পক্ষ কর্তৃক অভিযোগ উত্থাপন ।. যেমন, মহানবী স. মাইযের ব্যভিচারের ঘটনাটি তৃতীয় পক্ষের মাধ্যমে অবগত হয়েছিলেন। তারপর মাইয আসলে মহানবী স. তাকে জিজ্ঞেস করে নিশ্চিত হন 1৪৯ 8. আবু হুরায়রা রা. বর্ণিত এক হাদীসে আছে, “এক ব্যক্তি নবী স. -এর দরবারে এসে বললো, হে আল্লাহর রসূল! আমি ধ্বংস হয়ে গেছি। নবী স. বললেন, কী ব্যাপার, তোমার কী হয়েছে? সে বললো, আমি রোযা অবস্থায় স্ত্রী সহবাস করেছি। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি ক্রীতদাস আছে যাকে তুমি মুক্ত করতে পার? সে বললো, না। তিনি আবার জিজ্ঞেস করলেন, যাটজন দুঃস্থকে আহার করাতে পারবে কি? সে এবারও বললো, না”।০ (খ) সমন জারি কেউ যদি কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করত, মহানবী স. বিচারক হিসেবে তাকে ডেকে আনার ব্যবস্থা করতেন, এমনকি তিনি পত্র প্রেরণ করেও বিবাদীকে উপস্থিত ”. ইমাম মালিক, আল-ুয়াভা, অধ্যায় : আল-হুদৃদ, অনুচ্ছেদ : মা জীআ ফির-রাজম, আল-কাহেরা : দার ইবনিল হায়সাম, ২০০৫, পৃ. ৩৭। *. ইমাম তিরমিযী, জামে আত-তিরমিবী, অধ্যায়: আল-হুদৃদ, অনুচ্ছেদ : মা জাআ ফিত তালকীনে ফিল-হাদ্, প্রাগুক্ত, পৃ. ১৭৯৬। ৭০ ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায় : আস-সাওম, অনুচ্ছেদ : আল-মুজামে ফী রামাদানা, 'প্রারুজ, পৃ. ১৫১। ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।