ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম ১৩১ মাওয়ারদী উল্লেখ করেন, নবী স. আত্তাব ইবনে উসাইদকে বিচারক নিয়োগ করে প্রেরণকালে বলেছিলেন : “হে আত্তাব! লোকজনকে এমন সম্পদ বিক্রয় করতে নিষেধ করবে যা তাদের হস্তগত হয়নি এবং এমন জিনিসের লভ্যাংশ নিতে বারণ করবে যার যিম্মাদারী তারা গ্রহণ করেনি”।৪5 আনাস রা. বলেন, “মহানবী স. আত্তাব ইবনে উসাইদকে মক্কার প্রশাসক নিযুক্ত করেন। তিনি ছিলেন মুনাফিকদের প্রতি অত্যন্ত কঠোর এবং মুসলমানদের প্রতি সহানুভূতিশীল । আত্তাব রা. বলেন, আমার কাছে যদি সংবাদ আসে যে, কোন ব্যক্তি জামা“আতে নামায পড়ে না, আমি তাকে হত্যা করবো । কেননা নামাযের জামা“আতে অনুপস্থিত ব্যক্তি মুনাফিক। একবার মন্কাবাসী নবী স.-এর কাছে উপস্থিত হয়ে বললো, আপনি একজন কঠোর প্রকৃতির লোককে মক্কার প্রশাসক নিযুক্ত করেছেন। জবাবে তিনি বললেন: আমি স্বপ্রে দেখেছি, সে জান্নাতের দরজায় এসে দরজার কড়া নাড়ছে । দরজা খুলে গেলে সে ভিতরে প্রবেশ করেছে” 15৫ ইয়ামামায় বিচারক নিয়োগ মহানবী স. হুযায়ফা ইবনুল ইয়ামান রা.-কে ইয়ামামায় বিচারক নিযুক্ত করেন। বর্ণিত আছে যে, ইয়ামামা থেকে দুই.ব্যক্তি একটি বাগানের মালিকানার ব্যাপারে ঝগড়া করে তার মীমাংসার জন্য নবী স.-এর দরবারে এসেছিল। নবী স. উক্ত বিচারকার্য সম্পাদন করার জন্য হুযায়ফা রা.-কে ইয়ামামায় প্রেরণ করেছিলেন ।*৬ মহানবী স. কর্তৃক নিয়োগকৃত বিচারকবৃন্দ মাসরূক র. বলেন, নবী স.-এর যুগে ছয় ব্যক্তি বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন। তারা হলেন ঃ উমর, আলী, আবদুল্লাহ ইবনে মাসউদ, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত ও আবূ মূসা আল-আশ“আরী রা.। আল্লামা শামী র. এ বর্ণনাটিকে বিশুদ্ধ বলেছেন। তবে তিনি স্বয়ং আরো কয়েকজন বিচারকের নাম উল্লেখ করেছেন যারা নবী স.-এর সময় বিচারকার্য সম্পাদন করেছিলেন। তারা হলেন $ উকবা ইবনে আমের, মু'আয ইবনে জাবাল, আল-আ'লা ইবনে হাযরামী রা., মাঁকিল ইবনে ইয়াসার, আমর ইবনুল আ“স আল-কুরায়শী, হুযায়ফা ইবনুল ইয়ামান, আত্তাব ইবনে উসাইদ ও দিহইয়া আল-কালবী রা. 15? *. আল-মাওয়ারদী, আদাবুল কাষী, প্রাগুক্ত, খ. ১, পৃ. ১৩১। *. ইবনে হাজার জাল-আসকালানী, আল-ইসাবা, আল-কাহেরা : মাতবাআতুস সাআদাহ, ১৯১০, খ. ২, পৃ ৪৫১। **. ড. যিয়াউর রহমান আযমী, আকবিয়্যাতুর রসূল, প্রাণুক্ত, পৃ. ৪৬১-৪৬২। *৭. ড. মুহাম্মদ ছাইদুল হক, ইসলামী বিচারব্যবস্থা : প্রেক্ষাপট বাংলাদেশ, প্রাণ্ডক্, পৃ. ১১৫-১১৭। ///.10907079071.001)
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।