ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম ১২৯ বিশেষ আদালত (স্পেশাল ট্রাইবুনাল) মহানবী মুহাম্মাদ স. তার প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং প্রশাসনিক সুবিধার্থে বিভিন্ন লোকের মধ্যে দায়িতৃ বন্টন করেন। তিনি উপস্থিত থাকা সত্তেও কখনো কখনো কোন কোন প্রবীণ সাহাবীকে সুকন্দমা ফয়সালা করার নির্দেশ দিতেন। এ প্রসঙ্গে কয়েকটি ঘটনা উল্লেখ করা যেতে পারে : উকবা ইবনে আমির র্বা, বলেন, “একদা দুই ব্যক্তি ঝগড়া করতে করতে মহানবী স.- এর কাছে এলো । তখন তিনি আমাকে বললেন, হে উকবা! যাও, তুমি উভয়ের মধ্যে মীমাংসা করে দাও। আমি বললাম: হে আল্লাহর রসূল! আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। এ ব্যাপারে আপনিই আমার চেয়ে অধিক উত্তম। তিনি বললেন, যা হোক, তুমি তাদের মধ্যে মীমাংসা করে দাও । আমি বললাম: আমি ঘদি তাদের মধ্যে মীমাংসা করি, তাতে আমার লাভ কী? অপর বর্ণনায় আছে, কিসের জন্য আমি তাদের মধ্যে মীমাংসা করবো? নবী স. বললেন : ইজতিহাদ করো, যদি তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তবে তোমার জন্য দশটি প্রতিদান রয়েছে। আর যদি তুমি ইজতিহাদে ভুল কর, তবে একটি প্রতিদান রয়েছে” ।৩ আঞ্চলিক বিচারালয় মহানবী স. ইসলামী রাষ্ট্রের বিভিন্ন অঞ্চল ও গোত্রে আঞ্চলিক প্রশাসন ও বিচারালয় প্রতিষ্ঠা করেন। বিভিন্ন গোত্রের যেসব লোক ইসলাম গ্রহণ করেছিল তিনি তাদের প্রধানকেই প্রশাসক নিয়োগ করেছিলেন। আঞ্চলিকভাবে যেসব অঞ্চলে প্রশাসক বা বিচারক নিয়োগ দেয়া হয়েছিল তন্মধ্যে ইয়ামান, বাহরাইন ও মন্কা অন্যতম। ইয়ামানে বিচারক নিয়োগ বিভিন্ন সীরাত ও হাদীস গ্রন্থের বরাতে জানা যায়, ইয়ামানে মহানবী স. তার কয়েকজন খ্যাতিমান সাহাবীকে প্রশাসক ও বিচারক নিযুক্ত করেছিলেন। তারা একই সাথে প্রশাসক ও বিচারকের দায়িত্ব পালন করতেন। বর্ণিত আছে, মহানবী স. বিদায় হজ্জের পূর্বে আবূ মূসা আল-আআরী রা.-কে, অতঃপর মু*আয ইবনে জাবাল রা.- কে ইয়ামানের প্রশাসক ও বিচারক নিযুক্ত করেছিলেন। তৎকালে ইয়ামানে দু'টি প্রদেশ ছিল। তিনি তাদেরকে ভিন্ন প্রদেশে প্রেরণকালে বললেন : “তোমরা লোকদের সাথে কোমল ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না, লোকদের মনে সুসংবাদের মাধ্যমে উৎসাহ যোগাবে, অনীহা ভাব সৃষ্টি করবে না”। এরপর তারা দু'জন নিজ নিজ শাসনাধীন এলাকায় চলে যান। তারা যখন নিজ নিজ এলাকা সফর করতেন ৩৭. ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ সালিহী, সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফী সীরাতে খায়রিল ইবাদ, বৈরূত : দারুল কুতুবুল ইলমিয়্যাহ, ১৯৯৩, খ- ১১, পৃ. ৩২৫ ///.10907079071.00

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।