ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১২ ইসলামী আইন ও বিচার আল-মাওয়ারদী উল্লেখ করেন, “ইসতিহসান বলা হয় সাধারণ কিয়াস থেকে শক্তিশালী কিয়াসের দিকে প্রত্যাবর্তনকে ।”১ সংগায় বর্ণিত অর্থে ইসতিহসানকে গ্রহণ করার ব্যাপারে কোনো মতভেদ নেই। কেননা উসূলে ফিকহের নীতিমালা অনুযায়ী দুটি কিয়াসের মধ্য থেকে শক্তিশালী কিয়াসটিই গ্রহণযোগ্য,৯২ তবে সংগাটি পূর্ণাঙ্গ নয়। কেননা নসের ভিত্তিতে ইসতিহসান, ইজমার মাধ্যমে ইসতিহসান, প্রয়োজনের শ্রেঙ্ষিতে ইসভিহসানসহ ইসতিহসানের অন্যান্য প্রকারগলো এ সংগা থেকে বাদ পড়ে যায়। ইমাম আল-শাতিবী র. বলেন, সামনথিক দলীলের বিপরীতে আংশিক জনস্বার্থ বা কল্যাণকে খ্রহণই ইসতিহসান।১* পূর্বোক্ত সংগাগুলোর তুলনায় এ সংগাটি ব্যাপকতা অন্ত তুক্ত করে ঠিকই কিন্তু এটি মালিকীগণের দৃষ্টিতে ইসতিহসানের যথার্থ সংগা নয়। কেননা তাদের দৃষ্টিতে ইসতিহসান মুলত মাসালিহ মুরসালার বিভিন্ন ধরনের একটি ১? বিভিন্ন মাবহাবের দৃষ্টিতে ইসতিহসান ইসলামী আইনশান্ত্রের বিভিন্ন মাযহাব ইসতিহসানের প্রতি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। নিল্নে সংক্ষিপ্তভাবে ইসতিহসানের ব্যাপারে মাযহাৰী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হলো - ক. হানাফী মাধহাব: অন্যান্য মাযহাবের তুলনায় এ মাযহাব ইসতিহসানের ভিত্তিতে বিধান উত্তাবনে প্রসিদ্ধ। এমনকি এই প্রসিদ্ধ উক্ত মাযহাবের অন্যতম বৈশিষ্ট্ে পরিণত হয়েছে। ইমাম আবু হানীফা রু. ও তার দুই ঘনিষ্ঠ সহচর যথাক্রমে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আল-শায়বানী ও আবৃ ইউসূফসহ এ মাযহাবের অন্যান্য মুজতাহিদগণ ইসলামী বিধান নির্গমনের ক্ষেত্রে এ পদ্ধতি গ্রহণ করেছেন। ইমাম মুহাম্মদ র. বলেন, ইমাম আবৃ হানীফা র.-এর সতীর্থরা কিয়াসের বিষয়ে পরস্পর বিতর্ক করতেন, তাদের কেউ তা যথার্থভাবে উপস্থাপন করতেন আবার কেউ যথাযথভাবে করতেন না। অবশেষে যখন তিনি বললেন, ইসতিহসান কর; তখন কেউ আর বিতর্কে জড়িয়ে পড়তেন না।৯ ৯. আবুল হাসান. আলী আল-মাওয়াদী, আদাব আল-কাধী, বিশ্লেষণ: মহী হিলাল আল-সারহান, , বাগদাদ: মাতবাআহ আল-ইরশাদ, ১৯৭১, খ. ১, পৃ. ৬৫০ (5 ১45 এ] ৩৪ ০৮ 4১৯) ২. জালালুদ্দীন মুহাম্মদ ইবনে আহমদ, আল-মুহাল্লী, শরহ মিনহাজ আল-তালিবীন লিন নাবভী ৮০৩১১০৬২-৩: মাতবাআহ ঈসা আল-বাবী.আল-হালবী, তা. বি. খ. ২, পৃ. ৩৫৩ ১». ইমাম আল-শাতিবী, আল-মুয়াফাকাত ফী উসূল আল-শরীরা, বিশ্লেষণ: শায়খ আনুল্লাহ দিরাজ, মিসর: আল-মাকতাবাহ আল-তিজারিয়্যাহ আল-কুবরা, তা. বি., খ. ৪, পৃ. ২০৬ আল-ইতিসাম, খ. ২, পৃ. ১৩৮ ৬5০১১৪৬০১০০ ২৯৮০৪১৪ ১. প্রাশুক্ত, খ. ৪, পৃ. ২০৬ ৯৫. ইসমাঈল, শাবান মুহাম্মদ, আল-ইসাতিহসান বাইনা আল-লনাজরিয়াহ ওয়া আল-তাতবীক, দোহা: দার আল-সাকাফাহ, ১৪০৮, পৃ. ৩৫ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।