ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১২৮ ইসলামী আইন ও বিচার আবূ হুরায়রা রা. বলেন, “নবী স. কয়েকজন অশ্বারোহী মুজাহিদকে নজদের উদ্দেশ্যে প্রেরণ করেন। তারা বনু হানাফী গোত্রের সুমামা ইবনে উসালকে বন্দী করে মদীনায় নিয়ে এসে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখে । নবী স. তার কাছে গেলেন এবং লোকদের বললেন : সুমামাকে ছেড়ে দাও। মুক্তি পেয়ে সে মসজিদে নববীর নিকটস্থ একটি খেজুর বাগানে গিয়ে গোসল করলো এবং মসজিদে প্রবেশ করে বললো, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মদ স. আল্লাহর রসূল” 1 ভ্রাম্যমাণ আদালত মহানবী স. কেবল মসজিদে নববীতেই বিচারকার্য সম্পাদন করতেন না, সফর অবস্থায়ও তিনি বিচারকার্য পরিচালনা করতেন। কোন অপরাধ সংঘটিত হতে দেখলে তিনি তাৎক্ষণিকভাবে সেই ব্যাপারে নির্দেশ জারী করতেন। আবূ মাসউদ রা. বলেন, “আমি আমার দাসকে বেত্রাঘাত করছিলাম। এমন সময় পেছন দ্বিক থেকে একটি শব্দ শোনলাম। আমাকে বলা হচ্ছে, হে আবূ মাসউদ! তুমি জেনে রেখ। দেখতে পেলাম, আল্লাহর রসূল আমার কাছে উপস্থিত এবং তিনি আমাকে বলছেন : হে আবূ মাসউদ! তুমি জেনে রেখ । হে আবূ মাসউদ! তুমি জেনে রেখ । অকস্মাৎ শব্দটি আমার কানে বেজে উঠলো । বর্ণনাকারী বলেন, এ শব্দটি শোনামাত্র আমি চাবুকটি ফেলে দিলাম । অতঃপর নবী স. বললেন : তুমি এ দাসের উপর যতটা কর্তৃতৃসম্পন্ন, তোমার উপর আল্লাহ তার চেয়েও অধিক শক্তিমান। বর্ণনাকারী বলেন, অতঃপর আমি বললাম : এরপর থেকে আমি আর কোন দাসকে প্রহার করবো না। অন্য বর্ণনায় আছে, হে আল্লাহর রসূল! আল্লাহর পথে দাসটি মুক্ত করে দিলাম। নবী স. বললেন: তুমি তা না করলে অবশ্যই জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতো” । মহানবী স. কখনো কখনো বাজারে গিয়ে ক্র়-বিক্রুয় সংক্রান্ত দুর্নীতির ও ভেজালের বিচার করতেন। একদা রসূলুল্লাহ স. খাদ্যশস্যের একটি স্তৃপের নিকট দিয়ে যাবার সময় তার ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। ফলে তার আংগুলগুলো ভিজে গেলো। তিনি বিক্রেতাকে বললেন, এ কি? লোকটি বললো, হে আল্লাহর রসূল! এতে বৃষ্টির পানি লেগেছে। তিনি বললেন, তবে ওগুলো স্তৃপের উপরে রাখলে না কেন, তাহলে লোকেরা দেখে নিতে পারতো? জেনে রেখ, যে ব্যক্তি প্রতারণা করে, আমার সাথে তার কোন সম্পর্ক নেই।» ». ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায় : আস-সালাত, অনুচ্ছেদ : আল-ইপতিসালু ইযা আসলামা ওয়া রাবতিল আসীর আইযান ফিল মাসজিদ, প্রাগুক্ত, পৃ. ৩৯। ও. ইমাম মুসলিম, সহীহ সবুসলিম, অধ্যায় : আল-আয়মান, অনুচ্ছেদ : সুহ্বাতুল মামালীক, আল- কুতুবুস সিত্াহ, রিয়াদ :দারুসালাম, ২০০০, পৃ. ৯৬৯। » ইমাম তিরমিধী, জামে আত-তিরমিবী, অধ্যায় : আল-বুয়ু, অনুচ্ছেদ : মা জাআ ফী কারাহিয়াতিল-গাশশি ফিল-বুষু, প্রাণ্ুক্ত, পৃ. ১৭৮৪ । ///.10907079071.00])

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।