ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ ইসলামী আইন ও বিচার আবদুল্লাহ রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন: “যষে কোন বিচারক মানুষের মাঝে বিচার করে তাকে কিয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত করা হবে যে, ফিরিশতা তার ঘাড় ধরে রাখবে। অত:পর সেই বিচারক আকাশের দিকে মাথা উঠাবে। আর আল্লাহ যদি বলেন, ওকে নিক্ষেপ কর, অমনি একজন ফিরিশতা একটি গর্তে তাকে নিক্ষেপ করবেন, যার গভীরতা হবে চল্লিশ বছরের পথের দূরতৃ” ।২ ৩. বিচারকের দোষ-ক্রটি | আবূ হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন: “যে ব্যক্তি মুসলমানদের বিচারকের পদ প্রার্থনা করে বিচারক নিযুক্ত হয় এবং যুলুমের উপর তার ন্যায়পরায়ণতা প্রাধান্য পায়, সে ব্যক্তি জান্নাত লাভ করবে। পক্ষান্তরে যার যুলুম তার ইনসাফের উপর প্রাধান্য লাভ করবে, সে জাহান্নামের অধিবাসী হবে” ।২৮ ৪. ক্ষু্ধ অবস্থায় বিচার-ফর়সালা করা আবদুর রহমান ইবনে আবু বাকরা রা. বলেন, “আবু বাকরা রা. সিজিস্তানে অবস্থানকালে তার পুত্র (আবদুর রহমান)-কে লিখে পাঠালেন : তুমি ক্ষুব্ধ অবস্থায় দুই ব্যক্তির মাঝে বিচার-ফয়সালা করবে না। কেননা আমি নবী স.-কে বলতে স্তনেছি : কোন বিচারক যেন ক্ষুব্ধ অবস্থায় দুই ব্যক্তির মাঝে বিচার-ফয়সালা না করে” ।২৯ ৫. বিচারকের সামনে বাদী ও বিবাদীর বসার নিয়ম আবদুল্লাহ ইবনে যুবাইর রা. বলেন, “রসূলুল্লাহ স. এরূপ ফয়সালা দিয়েছেন যে, বিচারের সময় বাদী ও বিবাদী উভয়েই বিচারকের সামনে বসবে” ।০০ ৬. উৎকোচ গ্রহণ আবূ হুমাইদ আস-সাঈদী রা. বলেন, “বনু আসাদ গোত্রের ইবনুল লুতবিয়াকে নবী স. যাকাত উসূলের জন্য কর্মচারী নিযুক্ত করেন। অতঃপর সে মদীনায় উপস্থিত হয়ে বলল: এটা আপনাদের জন্য আর এটা আমাকে উপটৌকন স্বরূপ দেয়া হয়েছে। একথা শুনে নবী স. মিম্বরের উপর দীড়িয়ে গেলেন এবং আল্লাহর প্রশংসা করলেন তারপর বললেন : কী হল সেই কর্মচারীর, যাকে আমরা যাকাত উসূল করার জন্য প্রেরণ করি। অতঃপর সে এসে বলে: এটা তোমাদের জন্য আর এটা আমার জন্য। তবে কেন সে তার পিতা অথবা মাতার ঘরে বসে থাকছে না? তারপর সে দেখুক ২৭. ইমাম ইবনে মাজাহ, আস-সুনান, অধ্যায় : আল-আহকাম, অনুচ্ছেদ : আত-তাগলীযু ফিল _.. হাইফি ওয়ার রিশওয়াতি, আল-কুতুবুস সিত্তাহ, রিয়া্গ : দারুস সালাম, ২০০০, পৃ. ২৬১৫। ২. ইমাম আবু দাউদ, আস-সুনান, অধ্যায় : আল-কাষা, অনুচ্ছেদ : ফিল কাষী ইউখত, পৃ. ১৪৮৮। . ২. ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায় : আল-আহকাম, অনুচ্ছেদ ং হাল ইয়াকষিল কারী আও ইউকষি ওয়া হুয়া গাদবানু, প্রাগুক্ত, পৃ. ৫৯৬ ০. ইমাম আবৃ দাউদ, আস-সুলান, অধ্যায় : আল-কাা, অনুচ্ছেদ : আল-হাকামু বাইনা আহলিষ- বিম্যাহ, প্রাগুক্ত, পৃ. ১৪৮৯। ///.10907079071.00)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।