ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম ১২৫ “সুতরাং তোমরা ন্যায়বিচার করতে প্রবৃত্তির অনুগামী হয়ো না” ।২ “কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে” ।২ আল-হাদীস বিচারব্যবস্থা প্রসঙ্গ তা মহানবী স. মানব সমাজে সর্বাত্মকভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। ন্যায়বিচার নিশ্চিতকল্পে তিনি যেসব নির্দেশনা প্রদান করেন তার উল্লেখযোগ্য কয়েকটি নিম্নরূপ- ১. বিচারকের মর্যাদা . বুরায়দা রা. বলেন, নবী স. বলেছেন : “বিচারক তিন শ্রেণীভুক্ত। দুই শ্রেণীর বিচারক জাহান্নামী এবং এক শ্রেণীর বিচারক জান্নাতী | যে বিচারক জ্ঞাতসারে অন্যায় রায় প্রদান করে সে জাহান্নামী । আর যে বিচারক সত্য উপলব্ধি না করে মানুষের অধিকারসমূহ নস্যাৎ করে সেও জাহান্নামী । আর যে বিচারক ন্যায়সঙ্গত ফয়সালা দান করে সে জান্নাতী” ।২ ইবনে আবৃ আওফা রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন : “বিচারক যতক্ষণ পর্যস্ত যুলুম মী করে ততক্ষণ আল্লাহ তার সাথে থাকেন। যখন সে যুলুম করে তখন তিনি তাকে ত্যাগ করেন এবং শয়তান তাকে আকড়ে ধরে”।২৪ আবু সাঈদ রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন : “কিয়ামতের দিন লোকদের মধ্যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ও নিকটে উপবেশনকারী হবে। তাদের মধ্যে যালিম শাসকই আল্লাহর নিকট সর্বাধিক ঘৃণিত এবং তার নিকট থেকে সবচেয়ে দূরে অবস্থানকারী হবে” ।২৫ ২. বিচারকের পদ ঝুকিপূর্ণ আবূ হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন: “যাকে জনগণের বিচারক নিযুক্ত রুরা হল তাকে বিনা ছুরিতে যবেহ করা হলো” ।২৬ ২. আল-কুরআন, ৪:১৩৫ 1১:55 0450 1555 ১ ২. আল-কুরআন, ৫০৮14511915 ধা ৬০ 75 00515৯52 ২৩, ইমাম তিরমিষী, জাষে আত-তিরমিবী, অধ্যায়: আল-আহকাম, অনুচ্ছেদ: মা জাআ আন রসূলিল্লাহ স. ফিল কাধী, আল-কুতুবুন্গ সিত্তাহ, রিয়াদ: দারুস সালাম, ২০০০, পৃ. ১৭৮৪। ২৪. ইমাম তিরমিযী, জাষে আত-তিরমিবী, অধ্যায়: আল-আহকাম, অনুচ্ছেদ: মা জাআ ফিল ইমামিল আদিল, প্রাগুক্ত, পৃ. ১৭৮৫। ২৫, প্রার্তক্ত ২৬. ইমাম তিরমিযী, জামে আত-তিরমিবী, অধ্যায়: আল-আহকাম, অনুচ্ছেদ: মা জাজ আন রসূলিল্লাহ স. ফিল কাধী, প্রাগুক্ত, পৃ. ১৭৮৪। ///.10907079071.001)

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।