১২২ ইসলামী আইন ও বিচার কিবতীর বিরুদ্ধে বনী ইসরাঈলের লোকটি মুসা আ.-এর কাছে বিচার প্রার্থনা করলো। মুসা আ. তাদের মাঝে মীমাংসা করে দিলেন কিন্ত সে তা মেনে নিতে অস্বীকার করে। এতে ক্ষুব্ধ হয়েতিনি তাকে ঘুষি মারলেন। ফলে সে নিহত হয়। বিষয়টি কুর'আনেও বিধৃত হয়েছে : “তিনি নগরীতে প্রবেশ করলেন, আর তখন এর অধিবাসীরা ছিল অসতর্ক। সেথায় তিনি দুই ব্যক্তিকে সংঘর্ষে লিগ্ত দেখলেন, একজন তার নিজ দলের এবং অপরজন তার শত্রু দলের । মূসা আ.-এর দলের লোকটি তার শত্রুর বিরুদ্ধে তার কাছে সাহায্য গ্রার্থনা করল, তখন মুসা আ. তাকে সজোরে ঘুষি মারলেন।. এভাবে তিনি তাকে হত্যা করলেন।”এভাবে মুসা আ. ন্যায়বিচারের দৃষ্টান্ত উপস্থাপন করলেন।” দাউদ ও সুলায়মান আ. দাউদ ও সুলাইমান আ.-এর মাঝে ছিল পিতা-পুত্র সম্পর্ক। তাদের সময় এক ব্যক্তির ক্ষেতে রাতের বেলা অপর এক ব্যক্তির মেষপাল প্রবেশ করে ফসল বিনষ্ট করে দেয়। অতঃপর উভয় পক্ষ দাউদ আ.-এর কাছে বিচার প্রার্থনা করে। তিনি উভয় পক্ষের বক্তব্য শুনে ক্ষেতের মালিককে মেষপাল দান করার পক্ষে রায় দিলেন। পক্ষদ্বয় সুলায়মান আ.-এর নিকট দিয়ে প্রত্যাবর্তনকালে তিনি তাদেরকে বিচারের রায় সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি পক্ষঘ্য়ের নিকট রায়ের কথা ইনে বললেন, মীমাংসা এভাবেও হতে পারে যে, মেষপাল ক্ষেতের মালিককে দেয়া হবে এবং সে এর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করবে। আর ক্ষেত পূর্বাবস্থায় ফিরে এলে সে তা মালিককে বুঝিয়ে দিবে এবং নিজের মেষপাল ফেরত নিবে । হাদীসে পিতা-পুত্রের রায়ের পার্থক্য সংক্রান্ত আরো একটি ঘটনা উল্লিখিত হয়েছে। আবৃ হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন : “দুই মহিলার দুটি দু্ধপোষ্য পুত্র সন্তান ছিল। একটি নেকড়ে বাঘ এসে তাদের একজনের সন্তানকে ছিনিয়ে নিয়ে গেল। তখন অপর মহিলা বললো, তোমার পুব্রকেই নেকড়ে বাঘ নিয়ে গেছে। অন্য মহিলা বললো, নেকড়ে বাঘ তোমার পুত্রকে নিয়ে গেছে। অতঃপর তারা উভয়ে দাউদ আ.-এর কাছে বিচার প্রার্থনা করলে তিনি অধিক বয়স্কা মহিলার পক্ষে রায় দেন। তারা সুলায়মান আ.-কে মোকদ্দমার বিষয় অবহিত করলে তিনি বললেন, 'একটি ছুরি নিয়ে এসো, আমি সন্ভনটিকে দু'ভাগ করে তাদের দু'জনের মাঝে ভাগ করে দিবো। অল্প বয়স্ক মহিলা বললো, আপনি এবূপ করবেন না, আল্লাহ আপনার প্রতি রহম করুন। তিনি বললেন, শিশুটি তারই হবে। একথা শোনার পর তিনি অল্প ৰয়স্কা মহিলার পক্ষে রায় দেন”। কুর'আনের উপরোক্ত আয়াত ও হাদীস থেকে দাউদ আ. ও সুলায়মান আ.-এর ন্যায়বিচারের বিষয় অবগত হওয়া যায়।৯ ». প্রাগুক্ত, পৃ. ৬৫। ৯. প্রাগুক্ত, পৃ. ৬৭-৬৮। ///.10907079071.00)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।