১২০ ইসলামী আইন ও বিচার হবে ।২ আর আদালত বলা হয় এমন প্রতিষ্ঠানকে যেখানে প্রজ্ঞা, জ্ঞান-বুদ্ধি, বীরত্ব ও ক্ষমা প্রদর্শনের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করা হয় ।৩ প্রয়োজনীয়তা মানুষ সামাজিক জীব। আর মানব সমাজ সমস্যাসংকুল। অথচ মানব সমাজেই আমাদের বসবাস করতে হবে। এই সমাজকে মানুষের 'জন্য শান্তিময় ও বাস- উপযোগী করে গড়ে তোলার লক্ষে যুগ যুগ ধরে মানুষ অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই প্রয়াসের অংশ হিসেবে বিধিবদ্ধ হয়েছে আইন। মানুষের জীবনের প্রকাশ্য কর্মকাণ্ড ও আচার-আচরণকে সমাজের মানুষের স্বার্থের অনুকূলে পরিচালিত করার জন্যই প্রয়োজন হয় আইনের । আর এই আইন সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য প্রয়োজন হয় বিচারব্যবস্থার। বিচারব্যবস্থা যদি না থাকে এবং বিচারের রায় কার্যকর করার কর্তৃপক্ষ যদি না থাকে তাহলে মহৎ ও কল্যাণকর আইন প্রণয়ন করেও কোন লাভ নেই। বর্তমান মানব সভ্যতায় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নাগরিক অধিকার ও কর্তব্য নির্ধারণ করা। আর এ অধিকার ও কর্তব্য পালনের নিশ্চয়তা বিধানের জন্য বিচারব্যবস্থার অস্তিত্ব অপরিহার্য। তাই আধুনিক সমাজব্যবস্থায় ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষে বিচারব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য ।£ বিচারব্যবস্থার ইতিবৃত্ত রর বিচারব্যবস্থার ক্রমবিকাশ ও বিবর্তনের ধারার প্রতি তাকালে দেখা যাবে, অতীতে আধুনিক যুগের ন্যায় সুসংগঠিত সমাজ ও বিচারব্যবস্থার অস্তিত্ব পৃথিবীর কোথাও বিদ্যমান ছিল না। মানুষ আঘাত পেলে প্রত্যাঘাত করত-এটাই ছিল তদানীত্তভন বিচারব্যবস্থার ভিত্তি। প্রাচীন সভ্য জাতিগুলোর বিচারব্যবস্থা পর্যালোচনা করলে দেখা কার্য সম্পাদিত হতো ।৫ ইসলামী বিচারব্যবস্থার বিবর্তন মানবোতিহাসের কোনো কোনো পর্যায়ে ইসলামী সভ্যতাকে উপেক্ষ করে বস্তবাদী দৃষ্টিকোণ থেকে বিচারব্যবস্থা' পরিচালনা করা হয়েছে। ফলে বিচারব্যবস্থার লক্ষ ও উদ্দেশ্য ব্যাহত হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। পক্ষান্তরে মানবতার পরম বন্ধ ২. সাইয়েদ আবুল আলা, আসমাউল হুসনা, ঢাকা : আধুনিক প্রকাশনী, ২০০৪, পৃ. ১৩০। ড. মাদকুর, ইবরাহীম, আল-মুজাযুল ওয়াসীত, ইউপি: দেওবন্দ, যাকারিয়া বুক ডিপো, ২০০১, পু. ৫৮৮। ?. গাজী শামছুর রহমান, আইনবিদ্যা, ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৩, পৃ. ৫৫৫-৫৫৬। ৫. [3017055 এ, 01157 5/60061]. 71712 ০০777127129. 00510 :1005 810৬7, » 1881, 7 2. ///.10907079071.001)
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।