ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ ইসলামী আইন ও বিচার ভোগাস্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট অধিদপ্তরের নিকট অভিযোগ করা ব্যতীত অন্য কোনো আইনী পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। ১০. বর্তমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আরেকটি বড় বাধা হল, এ আইনে অভিযোগ করার ৯০ দিনের মধ্যে অভিযোগপত্র জমা না দিলে সংশ্লিষ্ট আদালত সেটি আমলে নিবে না। সুতরাং এক্ষেত্রে আদালত আপেক্ষিকভাবে অভিযোগ নিস্পত্তি করতে অক্ষম এবং এ ক্ষমতার ফলশ্রুতিতে দায়িত্ব সংশ্লিষ্ট অধিদপ্তরের উপর বর্তায় আর তখনই দুর্নীতির জন্ম হয়। এক্ষেত্রে ব্যবসায়ীরা তখন আদালতে না ছুটে সংশ্লিষ্ট অধিদপ্তরের লোকদের খুশি করে দুর্নীতির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করে নেয় ফলে আমরা পাই ভেজালযুক্ত অনেক পণ্য । অতএব সংশ্লিষ্ট দুর্বল দিকগুলো দূর করে আইনটির প্রয়োজনীয় সংশোধন করা জরুরি । উপসংহার ১৯৪৮ সালে জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণা অনুযারী স্বাস্থ্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটি হচ্ছে মৌলিক প্রয়োজন । সুতরাং স্বাস্থ্য বিষয়টিকে শুধু বাংলাদেশে নয় অন্তর্জাতিক অঙ্গনেও খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে অনিশ্চিয়তার দিকে নিয়ে যাচ্ছে কিছু স্বার্থপর মহল খাদ্যে ভেজাল মিশ্রণের মাধ্যমে । বাংলাদেশে দীর্ঘ সময় পর্যস্ত এই ভেজালের হাত থেকে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য কোনো নির্দিষ্ট আইন ছিপ না। ২০০৮ সালে নির্দলীয় তর্বাবধায়ক সরকার ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য একটি অধ্যাদেশ জারি করেন এবং পরবর্তীতে ২০০৯ সালের ৬ এপ্রিল এটি আইনে পরিণত হয়। এ ছাড়া বিএসটিআই এ মর্মে কাজ করে যাচেছ। কিন্তু এই সমস্ত আইন বাস্তবে ভোক্তা অধিকার কতটুকু সংরক্ষণ করতে পেরেছে তা বিবেচ্য বিষয় । আইন আইনের জায়গাতেই রয়ে গেছে, কাজ করে যাচ্ছে শুধু মোবাইল কোর্ট। যদিও ?+100116 0০9 01017791106 2007 এখন পর্যন্ত আইনে পরিণত হয়নি। কিন্তু আরো বেশ কিছু আইন আছে যার মাধ্যমে সরকার এ সমস্ত ভ্রাম্যমাণ আদালতের জনবল ও য্যাজিস্ট্রেট সংখ্যা বৃদ্ধি করতে পারে। কিন্ত এক্ষেত্রে সরকারের উদাসীনতার কথা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য নতুন আইন প্রণয়ন নয় বরং পুরনো আইনগুলো আরো বাস্তবমুখী করা ও তৃণমূল পর্যায়ে এ ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি করাই যথেষ্ট । সবশেষে এই কথা বলতে চাই যে, ভেজাল রোধ করার জন্য আমরা যদি আমাদের নৈতিকতাকে বা বিবেককে জাগ্রত কিংবা সচেতন না করতে পারি তাহলে আইন প্রণয়নের মাধ্যমে কখনই ভেজাল সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব নয়। ///.10907079071.00)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।