ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ভোক্তা অধিকার : বাংলাদেশ প্রেক্ষিত ১১৭ সচেতন হতে হবে । সুতরাং মিডিয়া এমন বিজ্ঞাপন প্রচার করবে না যা বিএসটিআই কর্তৃক অনুমোদিত নয়। ৩. ঢাকা সিটি করপোরেশনকে ১০ টি জোনে বিভক্ত করে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। কিন্ত্ত আমাদের যথেষ্ট পরিমাণ প্রশিক্ষিত লোকবল নেই বা ম্যাজিস্ট্রেট নেই যা কিনা এই ১০ জোনকে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং প্রশিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। ৪. বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খাদ্য সামথী ঢাকা এবং তার আশপাশের এলাকায় এসে পৌছায় । আর এই দীর্ঘ যাত্রা পথে পণ্য সামহ্রী যেন নষ্ট না হয়ে যায় সেজন্য তারা বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে । সুতরাং এক্ষেত্রে আমাদের দু'টি করণীয় আছে। প্রথমত : যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে যেন পরিবহণ সময় কমে আসে এবং সেক্ষেত্রে রাসায়নিক দ্রব্য ব্যবহার করার প্রবণতা কমে যাবে। দ্বিতীয়ত : আমাদের বিকল্প ও কম ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য প্রবর্তন করতে হবে। ৫. দরিদ্র এবং অশিক্ষিত শ্রমিকদের খাদ্য সম্পর্কে সচেতন করতে হবে। ৬. জমিতে রাসায়নিক সারের ব্যবহার খাদ্য দূষণের আরেকটি কারণ । এক্ষেত্রে কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত রাসায়নিক সারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে এবং কীভাবে কম রাসায়নিক দ্রব্য ব্যবহার করে কৃষি কাজ করা যায় সে মর্মে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়া জমিতে রাসায়নিক সারের পরিবর্তে 310-661011120া ব্যবহার করতে হবে। এই ব্যাপারে আমরা চীন থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারি। ৭. আমরা জানি, খাদ্যে ভেজালের কাজে যে সকল রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় তা অধিকাংশ আসে বিদেশ থেকে । সুতরাং এ সব রাসায়নিক দ্রব্য আমদানির উপর কঠিন শর্ত আরোপ করলে এগুলোর আমদানি হয়তো একটু হলেও কমবে। | ৮. অবৈধ ব্যবসায়ী এবং তাদের সহযোগীদের যারা পণ্যে ভেজালসহ নানাধরনের অনৈতিক কাজের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন অন্যরা দেখে শিক্ষা লাভ করতে পারে। ৯. আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক পর্যায়ে খাদ্যে ভেজাল ও এর সম্ভাব্য প্রতিকার ও শাস্তি যুক্ত করে দিতে হবে। তাহলে ভবিষ্যতে ভেজাল এর পরিমাণ কমে আসতে পারে। ভোক্তার অধিকার সংরক্ষণ করার জন্য আমাদের অনেক আইন আছে। কিন্ত সমস্যা হচ্ছে এ আইনগুলোর কিছু বিধান ও তাদের প্রয়োগ নিয়ে। যেমন- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ভেজালকারীর বিপক্ষে শুধু সরকারের দায়িতৃপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মামলা দায়ের করতে পারবে না। একজন সাধারণ ভুক্তভোগী তার ///.10907079071.00

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।