১০ ০ ইসলামী আইন ও বিচার . এ জাতীয় লেনদেনে ক্রেতাকে অখিম. কোন জামানত অথবা, মূল্যের কোন অংশ বিক্রেতাকে দিতে হয় না, শুধু চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয় বা. সম্মত থাকতে হয়। ফলে ক্রেতার পূর্ণ স্বাধীনতা থাকে পণ্যটি গ্রহণ করা বা না করার। তবে ক্রেতা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যটি কিনতে অপারগ হয় তাহলে বিক্রেতা তা অন্যের কাছে বিক্রয় করে দিতে পারে |” আল-খিয়ার ফী যুহরিল মাবীয়ে মারহুনান € ৮৯! 3১৮ 5৪ 3১ 1১১১): কোন বাড়ি বা ঘর ক্রয় করার পর এ কথা প্রকাশ হলো যে, এটি বন্ধকের বাড়ি বা ঘর। তবে এ ক্ষেত্রে ক্রেতার ইখতিয়ার থাকবে আক্দকে বহাল কিংবা বাতিল করার। এই ইখতিয়ারকে 'আল-খিয়ার ফী যুহরিল মাবীয়ে মারহুনান' বলা হয়। হানাফী মাযহাব মতে, বন্ধকী দ্রব্য গ্রহীতার হাতে যিম্মান্বরূপ থাকে। এর নিরাপত্তা .এবং রক্ষপাবেৰগের দারিতৃও 'তার। এমতাবস্থায় সে উক্ত সম্পত্তি বিক্রি করতে পারে না।* এমতাবস্থায় ক্রেতার ইখতিয়ার থাকবে বিক্রেতার নিকট থেকে মূল্য প্রত্যাহার করার। 'আল-খিয়ার ফী যুহুরিল মাবীয়ে মুসতাজীরান € ৯] -)5৮ এষ ১১১ 1 ৯৯০): কেউ কোন বাড়ি ক্রয় করার পর যদি একথা প্রকাশ পায় যে, বাড়িটি ভাড়া দেয়া আছে, তবে এ ক্ষেত্রেও তার ইখতিয়ার থাকবে । ইচ্ছা করলে সে এ আক্দ বহাল রাখতে পারবে আবার ইচ্ছা করলে বাতিলও করতে পারবে । একে পরিভাষায় “আল-খিয়ার ফী যুহুরিল মাবীয়ে মুসতাজীরান' বলা হয়। আক্দ বহাল রাখলে ভাড়ার মেয়াদ পূর্ণ হওয়ার পর ক্রেতা বাড়িটির মালিক হবে। কেননা মেযাদ পূর্ণ না হওয়া পর্যস্ত ভাড়া বাতিল করার অধিকার থাকে না। তবে বাড়ির মালিক বাড়ি বিক্রির শর্ত যুক্ত করে ভাড়া দিলে তা ভিন্ন কথা ।৬ . আল-খিয়ার ফী আকদিল ফুযূলী (1১--4| ০ 43 ১১৯1): মালিক বা মূল ক্রেতার অনুমতি ব্যতিরেকে তৃতীয় কোন ব্যক্তি যদি কোন আক্দ সম্পাদন . করে তবে মালিক বা মূল ক্রেতার ইখতিয়ার থাকবে সে ইচ্ছা করলে অনুমতি দিতে পারবে আবার ইচ্ছা করলে অনুমতিদান থেকে বিরত থাকতে পারবে। একে. 'আল-খিয়ার ফী আকদিল ফুযূলী' বলা হয়। প. মোঃ আবু তাহের, ইসলামের অরধুমিতিক ইতিহাস ও ব্যাংকিং, ঢাকা: : চলক প্রকাশনী, ২০০৬; পৃ ৩০৩ ৩৫ . এ. বি. এম হোসাইন, ইসলামের বাণিজ্য আইন, ঢাকা: ইসলামিক ফাউন্েনে বাংলাদেশ, ২০০০, পৃ. ৩৯ . সম্পাদনা পরিষদ, ব্যাবসা-বশিজ্য সংক্রান্ত যাসআলা মাসায়েল, ঢাকা: ইসলামিক ফাউভেশন বাংলাদেশ, ২০০৫, পৃ. ৫৭ ///.10907079071.001)
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।