ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ-৮, সংখ্যা-৩০ এপ্রিল-জুন : ২০১২ ইসলামী আইনের উৎস হিসেবে ইসতিহসান একটি প্রায়োগিক বিশ্লেষণ মুহাম্মদ রুহুল আমিন* মারুফ বিল্লাহ নূর মুহাম্মদ** সারসংক্ষেপ: বান্দার কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে মহান আল্লাহ ইসলামী বিধি-বিধান জারি করেছেন! মহানবী স.-এর ইনতিকালের মাধ্যমে রিসালাতের ধারা বন্ধ হলেও কিয়ামত পর্যর্তভ অনাগত প্রতিটি মানুষের জীবনের নানামুখি সমস্যার সমাধান ইসলামী আইনে পাওয়া যাবে । ইসতিহসান ইসলামী আইনের একটি সম্পূরক উৎস। ইসলামী আইনের মাযহাবসমূহ ইসতিহসানের ব্যাপারে যথারীতি নিজস্ব দৃষ্টিভঙ্গি পোষণ করে, যেগুলো সমন্বয়ের মাধ্যমে প্রমাণিত হয় এটি ইসলামী আইনের অন্যতম উৎস । আলোচ্য প্রবন্ধে ইসতিহসান-এর পরিচিতি, এ সম্পর্কে বিভিন্ন মাযহাবের দৃষ্টিভঙ্গি, মতভেদের কারণ অনুসন্ধান ও পর্যালোচনা, তুলনামূলক ফিকহের মানদণ্ডে এর প্রামাণ্যতা বাচাইসহ সমসাময়িক বিভ্নি ক্ষেত্রে এর প্রয়োগের সম্ভাব্যতা আলোচনার করা হয়েছে! ইসলামী আইনের উৎস মহান আল্লাহ তার প্রিয় রসূল স.-এর জীবদ্দশায় ইসলামের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আজ আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম ও ইসলামকে তোমাদের জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করলাম।”১ এ আয়াত ইসলামের বিধি-বিধান, নিয়ম-নীতির পূর্ণতার স্পষ্ট নির্দেশনা প্রদান করে। আমাদের উপর মহান আল্লাহর অপার অনুগহ যে, তিনি ইসলামী আইনের বিভিন্ন উৎস নির্ধারণ করেছেন, যার মাধ্যমে ইসলাম একটি গতিশীল, বিশ্বজনীন, নতুন নতুন ঘটনা প্রবাহে এগিয়ে চলা মানব জীবনের সকল দিক ও বিভাগকে অন্তর্তুক্তকারী ব্যবস্থা হিসেবে প্রমাণিত হয়। বাস্তবিক পক্ষে আল্লাহর রসূল স.-এর ইন্তিকাল ও ওহীর ধারা বন্ধ হওয়া সত্বেও ইসলাম যুগের * পিএইচ্‌ডি গবেষক, ফিকহ ও উস্লে ফিকৃহ বিগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালযেশিয়া। ** এল.এল.বি. (অনার্স), আইন অনুষদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া । » আল-কুরআন, ৫৩ (3১১ 21:40। ৫] ০১৯০০ ৮০০০০ ০7 59 ৮ এ তা ///.10907079071.001)

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।