১) যে কোন নারী বা পুরুষ প্রতিযোগী উর্দু, বাংলা, হিন্দী, ইন্দুনিসি ও ফিলিপাইনী ভাষার যে কোন একটি গ্রুপে [ভাষায়] অংশগ্রহণ করতে পারবেন । [একই ব্যক্তি কোন ক্রমেই একের অধিক গ্রুপে অংশ গ্রহণ করতে পারবেন না |] ২। প্রত্যেক গ্রুপ বা স্তরের জন্য হিফজুল হাদীসের সিলেবাস নির্ধরিত রয়েছে । ৩। হাদীস মুখস্থ শুনানোর সময় একামা বা পাসপোর্টের ফটোকপি সাথে নিয়ে উপস্থিত হতে হবে। কেননা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এর মানদন্ড হবে একামা বা পাসপোর্টের নাম ও নম্বর অনুযায়ী । 8৪। প্রতিযোগীকে অবশ্যই মোবাইল বা ফোন নম্বর সঠিকভাবে লিখতে হবে। কারণ বিজয়ীদেরকে মোবাইল বা ফোনে পুরস্কার বিতরণের তারিখ ও স্থান জানানো হবে। ৫। প্রতিযোগিতা শুরু হবে ১৪/৬/১৪৩৩ হিজরী মোতাবেক ৫/৫/২০১২ইং তারিখে । নির্ধারিত স্থানে বিজ্ঞপ্তি বোর্ড দ্বারা মুখস্থ শুনানোর সময় জানানো হবে। ৬। প্রত্যেক স্তরের বিজয়ীদের সর্বাধিক নম্বর প্রাপ্ত প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হবে। এবং বিজয়ীদের মাঝে পরীক্ষার নম্বর সমান হলে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। ৭। প্রবাসীদের শিশুরাও [ বালক ও বালিকা] নির্ধারিত যে কোন একটি স্তর বা গ্রুপে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। 88
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।