৪৯। আব্দুল্লাহ ইবনে ওমার [4] থেকে বর্ণিত, রাসুলুল্লাহ [%] বলেছেন:“প্রতিটি নেশাদায়ক বস্তু মদ্য এবং প্রতিটি নেশাদায়ক বস্তুই হারাম” । [ সহীহ মসলিম, হাদীস নং: ৭8-(২০০৩)| * ৪৯ নং হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে ১ নং হাদীসে উল্লেখ করা হয়েছে: * 8৯ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। যে কোন মাদকদ্রব্য সেবন করা হতে সতকীকরণ; কেননা এগুলোর দ্বারা স্বাস্থ, অর্থ, পরিবার ও সমাজের ক্ষতি সাধন হয়ে থাকে । ২। মদ্য এবং জ্ঞানের ক্ষতিকর সমস্ত প্রকার মাদকদ্রব্য সেবন করা নিষিদ্ধ । ৩। জ্ঞান, মন, শরীর, অর্থ এবং পরিবেশকে নিরাপদে রাখার জন্য যত্নবান হওয়ার প্রতি উৎসাহ প্রদান করা; তাই যে সমস্ত বস্তুর দ্বারা এগুলোর ক্ষতি হবে, সে সমস্ত বস্তু ব্যবহার করা হারাম । 84
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।