নির্বাচিত হাদীস (১ম খণ্ড)
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

88 । আব্দুল্লাহ ইবনে মাসউদ [4%] থেকে বর্ণিত । রাসুলুল্লাহ [%] বলেছেন: “যখন তিনজন লোক এক সাথে থাকবে, তখন যেন একজনকে বাদ দিয়ে অন্য দু'জন গোপনে পরামর্শ না করে ” ৷ [সহীহ বুখারী, হাদীস নং: ৬২৮৮] * 88 নং হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে ৩ নং হাদীসে উল্লেখ করা হয়েছে: * 88 নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। ইসলামী আদব-কায়দার মধ্যে এটা রয়েছে যে, এক মুসলিম ব্যক্তি যেন তার অন্য মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করে এবং তাকে যেন কোনভাবেই তুচ্ছ জ্ঞান না করে। ২। কোন সফরে হোক বা শহরে, এক সঙ্গে যখন তিনজন মানুষ থাকবে, তখন তৃতীয় জনকে বাদ দিয়ে যেন দুইজনে কথা না বলে; কেননা এর দ্বারা তার মনে দু:খ হবে ও কষ্ট হবে। এবং কোন ব্যক্তির মনে কষ্ট দেওয়া হারাম । ৩। ইসলাম ধর্ম সকল মুসলিম নারী-পুরুষের মধ্যে ভালবাসা, ন্যায়বিচার এবং সাম্য প্রতিষ্ঠা করার প্রতি উৎসাহ প্রদান করে। 76

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।