নির্বাচিত হাদীস (১ম খণ্ড)
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

৪১। আবু মুসা [৷] থেকে বৰ্ণিত তিনি বলেন নবী করীম [$] বলেছেন:“যে ব্যক্তি তার রবকে [প্রতিপালককে] স্বরণ করে, আর যে ব্যক্তি তার রবের [প্রতিপালককের] স্মরণ করে না, তাদের উভয়ের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের ন্যায়” ৷ [ সহীহ বুখারী, হাদীস নং: ৬৪০৭ ] * 8১ নং হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে ২৫ নং হাদীসে উল্লেখ করা হয়েছে: * ৪১ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসে আল্লাহর অধিক জিকরে [স্মরণে] মগ্ন থাকার ধারণ আল্লাহর যিকরে [স্মরণের] উপর নির্ভর করে। ২। এই হাদীসে আল্লাহর জিকরের [স্মরণের] মর্যাদার উল্লেখ রয়েছে; তাই যে ব্যক্তি তার প্রভুর জিকরে [ স্মরণে] থাকবে তার বাহ্যিক অবস্থা ও আধ্যাত্মিক অবস্থা আল্লাহ তায়া’'লার পরিচয় লাভের মাধ্যমে জীবিত থাকবে। আর যে ব্যক্তি আল্লাহর জিকর [স্মরণ] থেকে দূরে থাকবে, সে ব্যক্তি মঙ্গলদায়ক কর্ম হতে বিমুখ হয়ে যাবে। সুতরাং তার দ্বারা উপকার খুব কম হবে বা শূন্য হয়ে যাবে। আর এই কারণেই তার উপমা মৃত ব্যক্তির সঙ্গে দেওয়া হয়েছে। 72

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।