* ১ নং হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: আব্দুল্লাহ বিন ওমার ইবনুল খাত্তাব একজন সম্মানিত সাহাবী । তিনি নাবালক অবস্থাতেই তার পিতা দ্বিতীয় খলিফা ওমার ইবনুল খাত্তাব [&] যখন ইসলাম গ্রহণ করেন তখনই ইসলাম গ্রহণ করেছিলেন । তার পিতার পূর্বেই তিনি মদীনায় হিজরত করেন । খন্দকের যুদ্ধে তিনি সর্বপ্রথম যুদ্ধে অংশ গ্রহণ করেন, অত:পর রাসুলুল্লাহ [$] এর সাথে সমস্ত যুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি মিশর, শামদেশ, ইরাক, বসরা ও পারস্যের বিজয়েও অংশ গ্রহণ করেছিলেন। তিনি সুদৰ্শন, সাহসী ও সত্য প্রকাশকারী সাহাবীগণের মধ্যে জ্ঞানী এবং বিদ্যান হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তার কাছ থেকে ২৬৩০ টি হাদীস বর্ণিত হয়েছে। তিনি ইবাদত ও পরহেজগারিতায় ছিলেন অনুকরণীয় সাহাবী । তিনি সন ৭৩ হিজরীতে ৮৬ বছর বয়সে মক্কায় মৃত্যু বরণ করেন।
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।