নির্বাচিত হাদীস (১ম খণ্ড)
/ ৯০
📝 লেখা 📖 পিডিএফ

* ৩৮ নং হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। কোন মহিলার চুলের সাথে অন্যচুল বা অন্য কোন বস্তু সংযুক্ত করা হতে সতকীকরণ । ২। যারা শরীরের যে কোন অঙ্গে উলকি উৎকীর্ণ করতে চায় এবং যারা উলকি উৎকীর্ণের কাজ সম্পাদন করে থাকে, তাদের উভয়ের জন্য উলকি উৎকীর্ণ করা বা করোনো হারাম । উলকি হচ্ছে: সুচের সাহায্যে শরীরের কোন অঙ্গে অংকিত করে রক্ত বের হওয়ার পর, সে স্থানে সুরমা ইত্যদি দিয়ে সবুজ রঙের স্থায়ী নকশা বা চিত্র তৈরী করার নাম । মুসতাওশিমাহ বলা হয়, সেই মহিলাকে, যে মহিলা উলকি চিহ্ন করতে ইচ্ছুক । অশিমাহ বলা হয় সেই মহিলাকে, যে মহিলাটির দ্বারা উলকি অংকিত করা হয় । ৩। আল্লাহ মানুষকে যে রূপে সৃষ্টি করেছেন সেটি সৌন্দর্য সাধনের উদ্দেশ্যে, পরিবর্তন করা থেকে, সতর্ক হওয়া ওয়াজিব । তবে শরীরের কোন অঙ্গ খারাপ হয়ে গেলে, চিকিৎসার মাধ্যমে তা ঠিক করে নেওয়া বৈধ । 68

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।